এলো নিরব-প্রিয়াঙ্কার ‘হৃদয়জুড়ে’ (ভিডিও)

বিনোদন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৮

গানের দৃশ্যে নিরব ও প্রিয়াঙ্কা গত বছর অবমুক্ত হয়েছিল ঢালিউডের নিরব হোসাইন ও টলিউডের প্রিয়াঙ্কা সরকারের চলচ্চিত্র ‌‘হৃদয়জুড়ে’-এর টিজার।
প্রায় বছর খানেক পর এবার এলো ছবিটির শিরোনাম গান। গতকাল (৫ ফেব্রুয়ারি) লাইভ টেক-এর ইউটিউব চ্যানেলে এটি অবমুক্ত করা হয়।
রবিউল ইসলাম জীবনের কথায় গানটি গেয়েছেন ইমরান ও বৃষ্টি। সুর করেছেন ইমরান নিজেই। আর কোরিওগ্রাফিতে আছেন কলকাতার পঙ্কজ।
ছবির নায়ক নিরব হোসাইন বলেন, ‘পুরোটাই রোমান্টিক গল্পে নির্মিত। বেশ ধীর গতিতে হলেও এর কাজ অনেক আগেই শেষ হয়েছিল। এবার মুক্তির পালা।’
রফিক সিকদার পরিচালিত এ ছবিটি গত ৬ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।
রোমান্টিক গল্পে নির্মিত ‘হৃদয়জুড়ে’। এর শুটিং শুরু হয়েছিল ফাঁসির দৃশ্য দিয়ে। আর শেষটাতে ছিল জেলখানা ও আদালতের দৃশ্যে সাজানো।
ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড প্রোডাকশন। এতে আরও অভিনয় করছেন কাজী হায়াৎ, সুচরিতা, সুব্রত, রোদেলা প্রমুখ।

/এম/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প