তুমি না বাসলেও আমি বাসি... (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৩

ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি...। কথাগুলো লিখে নিজেই সুর দিয়ে কণ্ঠে তুলেছেন তানজীব সারোয়ার। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরালের পথে।

১৪ ফেব্রুয়ারিকে উদ্দেশ্য করে ‘ডুবে ডুবে’ নামের গানচিত্রটি প্রকাশ পেয়েছে আজ (১১ ফেব্রুয়ারি) সকালে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেল। প্রকাশের পাঁচ ঘণ্টার মাথায় এটির ভিউ অতিক্রম করেছে ৬০ হাজারের ঘর। যার গতিবিধি, মোটেই উড়িয়ে দেওয়ার মতো নয়।
গানটির সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। ধারণা করা হচ্ছে, এই ভালোবাসা দিবসের প্রধান সংগীত হয়ে উঠবে গানচিত্রটি। গানটির জন্য গল্পনির্ভর ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। নায়কোচিত গায়ক তানজীব সারোয়ারের বিপরীতে এতে অভিনয় করেছেন সউমি।
গানচিত্রটি প্রসঙ্গে তানজীব বলেন, ‘গানটি নিয়ে আমরা সবাই অনেক আশাবাদী। অনেক পরিশ্রম করেছি এই গান ও ভিডিও তৈরি করতে। প্রকাশের পর থেকে যে পরিমাণ সাড়া পাচ্ছি, সেটা অবিশ্বাস্য। আমার বিশ্বাস, এই গানটির মাধ্যমে আমার ক্যারিয়ারে নতুন বাঁক আসবে।’

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প