মিথিলা ও মিশৌরী: প্রথম একসঙ্গে দুই বোন

বিনোদন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৫আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৮

নাটকের একটি দৃশ্যে ফ্রেমে বাঁধানো দুই বোনের ছবি আগে পরিচয় হয়ে নেওয়া যাক। কারণ অনেকেই জানেন না, অভিনেত্রী-কণ্ঠশিল্পী রাফিয়াথ রশীদ মিথিলা ও তরুণ মডেল ইফফাত রশীদ মিশৌরী সম্পর্কে আপন দুই বোন।
মিশৌরী এরমধ্যে ১৫টিরও বেশি বিজ্ঞাপনে মডেল হয়েছেন। কাজ করেছেন দুটি নাটকেও। পাশাপাশি বিজ্ঞাপনী সংস্থা হাফ স্টপ ডাউনে অমিতাভ রেজার সহকারী পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে তার।   
তবে সাম্প্রতিক সময়ে মিশৌরী নিজেকে ক্যামেরার সামনেই মেলে ধরার চেষ্টা করছেন। সেই সূত্রে এই ভালোবাসা দিবসে একসঙ্গে হাজির হচ্ছেন দুই বোন।  
মিথিলা ও মিশৌরী গৌতম কৈরীর নির্মাণে এই বিশেষ নাটকের নাম ‘প্রাইসলেস’। মজার তথ্য হলো, এতে মিথিলার মেয়ের চরিত্রে দেখা যাবে মিশৌরীকে। এবারই প্রথম একসঙ্গে তারা কোনও নাটকে কাজ করলেন।
মিশৌরী বলেন, ‘এটা অন্যরকম একটা অভিজ্ঞতা। আপুর সঙ্গে কাজ করার ইচ্ছে অনেক আগে থেকেই ছিল, শুধু সঠিক চিত্রনাট্যের অভাবে সেটি হয়নি। কাজটি করতে পেরে ভালো লাগছে। এতে আমি ওনার মেয়ের চরিত্রে অভিনয় করেছি! এটাও একটি মজার বিষয়।’
জাফরিন সাদিয়ার রচনায় ‘প্রাইসলেস’ নাটকে মিথিলাকে দেখা যাবে ৩০ ও ৫০ বছর বয়সী দুটি চরিত্রে।
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে নাটকটি প্রচার হবে এনটিভিতে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প