এবার অন্য এক ‘অপরাজিতা’র গল্প

বিনোদন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৭

ভিডিওতে নাইরুজ সিফাত আশাপূর্ণা দেবীর কালজয়ী উপন্যাস ‌‘বালুচরী’ অবলম্বনে দীপ্ত টিভি নির্মাণ করেছিল দীর্ঘ ধারাবাহিক ‘অপরাজিতা’। যার নাম ভূমিকায় অভিনয় করে নিজের আসল নামটাই হারিয়ে ফেললেন নাইরুজ সিফাত!
এই ধারাবাহিকে অপরাজিতা তথা নাইরুজকে দেখা গেছে হার না মানা এক নারীর চরিত্রে। প্রায় ছয়শ পর্বের এই নাটকের প্রচার শেষ হয়েছে বেশ আগে। তবে অনেকটা সেই অপরাজিতার রেশ ধরেই ফের হাজির হচ্ছেন নাইরুজ সিফাত।
যদিও এবারের মাধ্যম আলাদা। এবার অপরাজিতাকে পাওয়া যাবে মিউজিক ভিডিওতে। রুখসানা রূপসার গাওয়া এই গানচিত্রের নাম ‘তুই বিহনে’। যার শুটিং শেষ হলো সম্প্রতি।
সেলিম আহমেদের গল্পে মাহিন আওলাদের নির্দেশনায় এই ভিডিওতে নাইরুজ সিফাতের বিপরীতে অভিনয় করেছেন বিকাশের বিজ্ঞাপন দিয়ে আলোচনায় আশা মডেল-অভিনেতা শপথ।
কাজটি প্রসঙ্গে মডেল-অভিনেত্রী নাইরুজ সিফাতের ভাষ্য এমন, ‘এটা শুধু মিউজিক ভিডিও নয়। এখানে গভীর একটা গল্প আছে। যে গল্পে প্রেম-বিষাদ সবটাই আছে। কাজটি করে ভালো লেগেছে।’
ভিডিওতে কণ্ঠশিল্পী রুখসানা রূপসা এদিকে কণ্ঠশিল্পী রূপসা বলেন, ‘‘অসাধারণ একটি গান হয়েছে। আমি আমার গায়কীর সর্বোচ্চটা দিয়েছি। আর মাহিন আওলাদের মিউজিক ভিডিও মানেই বড় আয়োজন, ভিন্ন কিছু। যা ইতিমধ্যে তিনি প্রমাণ দিয়েছেন আমার গাওয়া ‘মায়া বাড়াইছে’-সহ বেশ কিছু গানের ভিডিওতে। এই ভিডিওটিও তার ব্যতিক্রম নয়। আশা করছি গানচিত্রটিতে দর্শক নতুন কিছু পাবে।’’
জামাল হোসেনের কথায় ‘তুই বিহনে’ গানটির সুর করেছেন প্রিন্স রুবেল। সংগীতায়োজন করেছেন ইবনে রাজন। ১৪ ফেব্রুয়ারি গানটি প্রকাশ পাচ্ছে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প