অভিনেতা অপূর্বের গল্পে ‌‘আনটোল্ড লাভ স্টোরি’

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫৮আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:১৭

জিয়াউল ফারুক অপূর্ব অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের গল্প নিয়ে সম্প্রতি নির্মিত হলো ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘আনটোল্ড লাভ স্টোরি’।
৩৬০ এর ব্যানারে এটি নির্মাণ করেছেন প্রবীর রায় চৌধুরী। নাটকটিতে অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন তানজিন তিশা, হামজা, হৃদয়, আজাদ, মারিয়া, অর্ক, মিথিলাসহ অনেকে।
অপূর্বের গল্প ভাবনায় এটির চিত্রনাট্য লিখেছেন অপূর্ণ রুবেল।
নির্মাতা প্রবীর রায় চৌধুরী জানান, নাটকটি এই ভালোবাসা দিবসের অন্যতম একটি ব্যয়বহুল প্রজেক্ট। গল্পটি বর্তমান সময়ের টস্কিক রিলেশনশিপের ওপর ভিত্তি করে বানানো।
নাটকটিতে আদরের কথায় পিরানের সুরে একটি গান রয়েছে, যাতে কণ্ঠ দিয়েছেন জনি। ‘আনটোল্ড লাভ স্টোরি’ প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি বাংলাভিশনে রাত ৯টা ৩০ মিনিটে। এরপর রাত ১০টা ৩০ মিনিটে সেটি উন্মুক্ত হবে সিডি চয়েস-এর ইউটিউব চ্যানেলে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক