সহশিল্পীকে ভালোবাসার পরিণতি! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৪৪আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:২২

ভিডিওতে বেলাল ও শৌমি সহশিল্পীকে ভালোবেসে সংগীতশিল্পী বেলাল খানের চোখে এখন জল! ভালোবাসার সেই মানুষটি এখন দেশজুড়ে জনপ্রিয়। গায়িকা হিসেবে পাচ্ছেন বড় বড় স্বীকৃতি। আর এসব দেখে-শুনে বেলাল খান নীরবে চোখের জল ফেলছেন ঘরের কোনে বসে!  
বাস্তবে নয়, এমনই এক প্রেমময় হৃদয়ছোঁয়া গল্প-গান প্রকাশ পেয়েছে আজ (১৩ ফেব্রুয়ারি)। গানটির নাম ‘কি ভালোবাসলে’। যাতে কণ্ঠ ও সুর দেওয়ার পাশাপাশি ভিডিওতেও মডেল হয়েছেন বাস্তবের জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। এতে তার নায়িকা চরিত্রে অভিনয় করেছেন শৌমি। ভিডিওটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।
আর কতো কাঁদাবে আমায়, এ কান্নার নেই কি শেষ/ কি ভালোবাসলে, কি কাছে আসলে, একচুল কাটেনা তো রেশ...। এমন আবেগী কথায় সাজানো গানটি লিখেছেন মুসা কে মাহমুদ। আর গানটির সংগীতায়োজন করেছেন এম এ রহমান।
‘কি ভালোবাসলে’ প্রকাশ পেয়েছে বেলাল খানেরই ইউটিউব চ্যানেলে।
গানটি প্রসঙ্গে বেলাল বলেন, ‘আমি যে ধরনের গান গেয়ে থাকি এটি সেই ঘরানারই গান। স্যাড রোমান্টিক গান। অসাধারণ কথার এই গানটি লিখেছেন মুসা কে মাহমুদ ভাই। মূলত কথাগুলোর সাথে মিল রেখে ভিডিও তৈরি করা। আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি।  আশা করছি শ্রোতারা অডিও-ভিডিওতে নিজেদের ভালোবাসার গল্পটা খুঁজে পাবেন।’

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প