ভালোবাসা দিবসে কারিনাকে কী উপহার দিলেন আমির

বিনোদন ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ০০:০২

‘লাল সিং চাডঢা’র পোস্টারে আমির খান ও কারিনা কাপুর খান বলিউড সুপারস্টার আমির খান ও অভিনেত্রী কারিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চাডঢা’ নিঃসন্দেহে ২০২০ সালের বহুল প্রতীক্ষিত ছবিগুলোর অন্যতম। এটি হলিউডের কালজয়ী ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল রিমেক।

ছবিটিতে বড় পর্দায় আমিরকে কেমন দেখাবে ইতোমধ্যে তা প্রকাশিত হয়েছে। বিশ্ব ভালোবাসা দিবসের সকালে সহশিল্পী কারিনার পোস্টার প্রকাশ করলেন তিনি। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে জুড়ে দিয়েছেন আবেগঘন অনুভূতি।

‘লাল সিং চাডঢা’র পোস্টারে আমির খান পোস্টারে আমিরকে জড়িয়ে ধরে আছেন কারিনা। তার অভিব্যক্তিতে যে সংলাপ ফুটে উঠেছে টুইটের শুরুতেই তা উল্লেখ করেছেন ৫৪ বছর বয়সী এই তারকা, ‘কিছু পাওয়ার অস্থিরতা আর হারানোর ভয়, এরই নাম জীবন।’
এরপর কারিনাকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে টুইটারে আমির লিখেছেন, সব ছবিতেই যদি কারিনার সঙ্গে প্রেমের অভিনয় করতে পারতাম! এটা আপনাআপনি আসে আমার মধ্যে। ভালোবাসা নিও।’
আমির ও কারিনা ২০০৯ সালে রাজকুমার হিরানির পরিচালনায় ‘থ্রি ইডিয়টস-এ জুটি বেঁধেছিলেন। এটি তুমুল ব্যবসাসফল হলেও তাদের আরেক ছবি ‘তালাশ: দ্য অ্যানসার লাইস উইদিন’ (২০১২) বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।
‘লাল সিং চাডঢা’র জন্য আমিরকে শারীরিকভাবে বেশ কসরত করতে হচ্ছে। কারণ তিনটি ভিন্ন অবয়বে তাকে দেখা যাবে এতে। আশা করা হচ্ছে, ছবিটির মাধ্যমে দর্শকদের মন ভরিয়ে দেবেন তিনি। এর গল্প ভারতের ৩০ বছরের রাজনৈতিক ও সাংস্কৃতিক পটভূমিতে আধারিত।
ছবিটির চিত্রনাট্য লিখেছেন অতুল কুলকার্নি। এটি পরিচালনা করবেন অদ্বৈত চন্দন। আগামী ডিসেম্বরে বড়দিনে মুক্তি পাবে ‘লাল সিং চাডঢা’। প্রযোজনায় আমির খান প্রোডাকশন্স ও ভায়াকম এইটিন স্টুডিওস।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প