২৯ ফেব্রুয়ারি সৃজিত-মিথিলার বিবাহোত্তর সংবর্ধনা

বিনোদন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৫২

সৃজিত-মিথিলা

বিয়ে বা অনুষ্ঠানের দিনক্ষণের ব্যাপারে ‘টুঁ’ শব্দটি করতে নারাজ অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। নির্মাতা সৃজিত মুখার্জিও কিছুটা তাই।

সে কারণেই হয়তো বিবাহোত্তর সংবর্ধনাতেও মুখে ‘রা’ নেই। তবে জানা গেল তাদের এ অনুষ্ঠানের খবরটি।
তাদের পরিকল্পনা চূড়ান্ত। ছাপানো হয়েছে অনুষ্ঠানের কার্ড। আগামী ২৯ ফেব্রুয়ারি এটি হবে কলকাতায় রাজকুঠির-এ।

সৃজিত কার্ডটিতে লিখেছেন, ‘‘পৃথিবীর সব উৎসবের ইতিহাসই বন্ধুবান্ধবদের খাওয়ানোর ইতিহাস। তাই নতুন আলুর খোসা আর ভালোবাসা দিয়ে ভাত-ডাল মাখার আগে চাই একটা জমজমাট হুল্লোড় আর ভূরিভোজ। ইংলিশ মিডিয়ামে যাকে বলে, ‘রিসেপশন’।’ খাঁটি বাঙালি শব্দ- বৌভাত।’’

লেখার শুরুটা করেছেন এভাবে, ‘‘আমাকে আমার মতো থাকতে দাও’ বলার দিন এবার শেষ। নৌকার পালে চোখ রেখে দিন কাটানোর আশায় বিয়েটা করেই নিলাম। তাই আপাতত মিথিলা আর সৃজিত এক রাস্তায় ট্রামলাইন, এক কবিতায় কাপলেট।’’

সবশেষে লিখেছেন, ‘আমাদের খুনসুটি আর ঝগড়াঝাঁটির জীবন আড্ডা দিয়ে জমজমাটি করে তুলতে আসবেন কিন্তু। নমস্কারান্তে- মুখার্জি কমিশন।’
ভালোবেসে গত ৬ ডিসেম্বর বিয়ে করেন সৃজিত ও মিথিলা। সে সময় তাড়াহুড়োতে বেশ ঘরোয়াভাবে শুভ কাজটি সারেন তারা। এতে বন্ধুবান্ধব অনেকেই হয়েছেন বেজার। আর সে কারণেই এই আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক