শ্রোতাদের কথায় ‘আভাস’ ব্যান্ডের অ্যালবাম!

বিনোদন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৫আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৩৪

আভাস বছর খানেক আগে এসেছিল তানযীর তুহীনের ব্যান্ড আভাসের দ্বিতীয় গান। এবার আসছে দলটির নতুন গান ‘বাস্তব’।
আগামী ২৩ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে এটি প্রকাশ করা হবে বলে জানালেন দলনেতা তুহীন।
এছাড়া এদিন দলটির অ্যালবামের ঘোষণা দেওয়া হবে।
তুহীন বলেন, ‘‘প্ল্যাটফর্ম ও আভাসের যৌথ উদ্যোগে আমরা লিরিক হান্ট করবো। যা দিয়ে আমাদের অ্যালবাম তৈরি করা হবে। আর এ কারণে ২৩ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিন সন্ধ্যায় প্রকাশ হবে আমাদের তৃতীয় গান ‘বাস্তব’ও।’’
জানা যায়, নতুন গানটি লিখেছেন দলনেতা তুহীন। এটি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল অবমুক্ত হবে।
তুহীন বাংলা ট্রিবিউনকে জানান, আভাসের আগের গানগুলোর মতোই নতুনটি হবে।
আভাস ব্যান্ডের প্রথম গান ‘মানুষ-১’ আসে ২০১৮ সালের আগস্ট মাসে। এর পরের বছরের জানুয়ারিতে প্রকাশ হয় ব্যান্ডের স্বনামের গান। এখন আসছে তাদের তৃতীয় গান ‘বাস্তব’।
বর্তমানে ব্যান্ডটিতে আছেন পাঁচ সদস্য। লাইনআপ হলো: লিড গিটার- সুমন, বেস- রাজু, ড্রামস- রিঙ্কু, কি-বোর্ডস- শাওন এবং ভোকাল- তুহীন।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প