পিউ ও টিয়া পাখির গল্প

বিনোদন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৫

ঝুটুম পাখির কথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে (২১ ফেব্রুয়ারি) কেন্দ্র করে নির্মিত হলো ছোটদের জন্য বিশেষ নাটক ‘ঝুটুম পাখির কথা’।
নাটকটি রচনা করেছেন নূর সিদ্দিকী ও পরিচালনা করেছেন মনিরুল হোসেন শিপন।
নির্মাতা জানান, ছোট্ট পিউ’র পাখি পোষার খুব শখ। বাসায় তার অনেক পাখি আছে। তবে তার একটাই দুঃখ। আর তা হলো, পাখিদের ভাষা সে বোঝে না। তাই তার আবদারে মা-বাবা তাকে একটা টিয়া পাখি কিনে দেন।
সমস্যা হলো, এই টিয়াও কথা বলতে পারে না! দোকানি বলেছে, তাকে কথা শেখাতে হবে। বাড়ি ফিরে শুরু হয় পাখিটিকে কথা শেখানোর প্রচেষ্টা। কিন্তু বিপদ হলো, যতই কথা শেখানো হোক, টিয়া শুধুই টিট টিট করে। মানুষের মতো করে কোনও কথা বলতে পারে না। তারপরেও পিউ চেষ্টা চালিয়ে যায়।        
পিউ ও টিয়া পাখির এই গল্পটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, সাবিহা জামান, জিতু আহসান, সুষমা সরকার ও শিশুশিল্পী মুগ্ধতা মোরশেদ ঋদ্ধি।
দুরন্ত টেলিভিশনে এটি প্রচার হবে ২১ ফেব্রুয়ারি রাত ৮টায়। ঝুটুম পাখির কথা

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান