টেলিভিশনে মুখোমুখি হচ্ছেন সৃজিত-মিথিলা

বিনোদন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২০, ১৯:০৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৫

টেলিভিশনে মুখোমুখি হচ্ছেন সৃজিত-মিথিলা নানাভাবেই সাম্প্রতিক সময়ে বেশ আলোচনায় আছেন ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জি ও ঢাকাই অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।
এবার এই দম্পতি প্রথমবারের মতো একসঙ্গে টিভি পর্দায় আসছেন, বসছেন মুখোমুখি।
বাংলাভিশনের সেলিব্রেটি টকশো ‘আমার আমি’ নিয়মিত উপস্থাপনা করছেন মিথিলা। অনেক অতিথির সাক্ষাৎকার নিয়েছেন তিনি।
এবার অতিথির আসনে বসছেন সৃজিত। আর উপস্থাপনায় থাকছেন মিথিলা।
বিষয়টি নিয়ে টেলিভিশন চ্যানেলটি জানান, এতে উপস্থাপিকার ভূমিকায় আগের মতোই থাকছেন মিথিলা। তার প্রশ্নের উত্তর দিতে হবে সৃজিতকে।
ইতোমধ্যে ‘আমার আমি’-এর বিশেষ এ পর্বটি ধারণ করা হয়েছে ক্যামেরায়। আগামী ২২ ফেব্রুয়ারি রাত ৯টা ৫ মিনিটে এটি বাংলাভিশনে প্রচার হবে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে ঢাকায় সৃজিত ও মিথিলার প্রথম দেখা হয়। এরপর ২৩ সেপ্টেম্বর পরিচালকের জন্মদিনের বিশেষ ছবিতেও পাওয়া যায় মিথিলাকে। তখনই প্রেমের গুঞ্জন ছড়ায়। এরপর গত ৬ ডিসেম্বর বিয়ে করেন তারা। আগামী ২৯ ফেব্রুয়ারি কলকাতায় বিবাহোত্তর সংবর্ধনা হচ্ছে তাদের।

/এম/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক