‘ওস্তাদ’ ছবিতে মিলন-রাহা!

বিনোদন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ১৭:১৭

ছবির দুটি দৃশ্যে মিলন ও রাহা অনেক দিন ধরেই তৈরি হচ্ছে সাইফ চন্দনের ভিন্ন আবহের চলচ্চিত্র ‘ওস্তাদ’। গেল সপ্তাহে তো এ ছবির নায়ক রোশানের শিডিউল ফাঁসানো ইস্যুতে তুলকালাম অবস্থা!

তবে এবার রোশান থেকে চোখ ফেরানোর সুযোগ করে দিলেন নির্মাতা নিজেই। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জানালেন ‘ওস্তাদ’কে ঘিরে নতুন খবর। বললেন, ‘ছবির অন্যতম চমক হিসেবে থাকছেন আনিসুর রহমান মিলন ও রাহা তানহা খান জুটি।’

তবে কি রোশান-উষ্ণরা বাদ? যাদের নিয়ে এতদিন শুটিং হলো! শিডিউল ফাঁসানোয় এত বড় শাস্তি! জবাবে সাইফ চন্দন বিব্রতই হলেন, সম্ভবত। বললেন, ‘না না, সবই ঠিক আছে। তবে আমার এই ছবিতে যে মিলন ভাই আর রাহা জুটিও অন্যতম চরিত্রে আছেন, সেটি এতদিন চেপে রেখেছি। সেটিই এখন ঘোষণা দিলাম। তাছাড়াও ছবিটি মুক্তির পর দর্শকরাও দেখবেন, এই জুটি আমার ছবিটাতে কতটা প্রভাব বিস্তার করে আছেন। আমি দুজনকে সেভাবেই তুলে ধরবার চেষ্টা করেছি।’

জানা গেছে ছবির ৯৮ ভাগ কাজ শেষ। বাকি আছে শুধু রোশানের একটি গান আর কয়েকটি দৃশ্যের শুটিং।
ছবিটিতে যুক্ত থাকা প্রসঙ্গে আনিসুর রহমান মিলন বলেন, ‘আমার চরিত্রটি বেশ আলাদা। পরিবার ও ক্ষমতার স্বার্থের জন্যে সে যে কাউকে ঝুলিয়ে দিতে পারে। অদ্ভুত সুন্দর একটি গল্প।’
সহশিল্পী রাহা প্রসঙ্গে মিলন বলেন, ‘চরিত্রের মধ্যে ঢোকার জন্য সবসময় তার মধ্যে এক ধরনের চেষ্টা দেখেছি।’
এদিকে রাহা তানহা বলেন, ‘মিলন ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। অনেক বড় মাপের একজন অভিনেতার সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি।’

‘ওস্তাদ’ ছবির গল্প গড়ে উঠেছে পুরান ঢাকার রাজনীতি, সেখানের ক্ষমতার লড়াই এবং এলাকার ওস্তাদি নিয়ে দ্বন্দ্বকে কেন্দ্র করে। সঙ্গে প্রেম, সম্পর্ক, সামাজিক দায়িত্ববোধ ছবির গল্পে প্রাধান্য পায়।
রোশান, উষ্ণ, আনিসুর রহমান মিলন ও রাহা তানহা খান ছাড়াও ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসকিন, রাজ রিপা, যুবরাজ, শানু শিবা, ডন, সিনহা, অলংকার, মিমি, স্বাধীন, সাইফ, কামাল, তানভীর, আরিফ, আনোয়ারসহ অনেকেই।
ছবিটির পুরো শুটিং হয়েছে পুরান ঢাকার সূত্রাপুর, লালবাগ, কেরানীগঞ্জ, গেণ্ডারিয়া, নারিন্দা, ডাইল পট্টিসহ আশপাশের এলাকায়।
জানা গেছে ‘ওস্তাদ’ প্রস্তুত হচ্ছে আসছে দুই ঈদ উৎসবের যেকোনও একটিতে মুক্তির জন্য।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প