বিয়েবন্ধনে শওকত আলী ইমন ও রিদিতা রেজা

বিনোদন রিপোর্ট
২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৫২আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪২

বিয়ের অনুষ্ঠানে শওকত আলী ইমন ও রিদিতা রেজা বিয়েবন্ধনে আবদ্ধ হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার শওকত আলী ইমন ও সংবাদ পাঠিকা রিদিতা রেজা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর একটি রেস্তোরাঁয় বর-কনের স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এমনটাই জানান শওকত আলী ইমন।
আরও জানান, প্রেম নয়, পারিবারিকভাবেই এই বিয়ের সবকিছু চূড়ান্ত করা হয়েছে।
শওকত আলী ইমন বলেন, ‘রফিক ভাই ও আবিদা আপার (কণ্ঠশিল্পী রফিকুল আলম ও আবিদা সুলতানা দম্পতি) পূর্ব পরিচিত রিদিতা রেজা। অনেকটাই পারিবারিক সম্পর্ক। তো আপা-দুলাভাই দুজনে মিলেই মূলত এই বিয়ে ঠিক করেছেন। সবাই আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন।’ বোন আবিদা সুলতানাকে ঘিরে শওকত আলী ইমন-রিদিতা রেজা দম্পতি

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প