অনামিকার অভিষেক (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৫৭আপডেট : ০১ মার্চ ২০২০, ১৩:৫৫

অনামিকা সরকার ছোটবেলা থেকেই গানের সঙ্গে যুক্ত অনামিকা সরকার। সাংবাদিক বাবা আর সংস্কৃতিমনা মায়ের উৎসাহে পড়াশোনার পাশাপাশি গানটাকেও নিয়েছেন জীবনের অংশ হিসেবে।
শৈশব থেকে গান শিখেছেন একাধিক ওস্তাদের কাছে। স্কুল-কলেজ পর্যায়ে অসংখ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে অনামিকা পেয়েছেন প্রচুর স্বীকৃতি আর প্রশংসা। সেই ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ পেল তার প্রথম মৌলিক গানচিত্র।
আয় ফিরে আয়’ নামের এই গানটি প্রকাশ পেয়েছে ২৭ ফেব্রুয়ারি সিক্স সিজন মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে। ইকবাল হোসেনের কথায় গানটির সুর করেছেন সাদাত হোসেন। অন্যদিকে সংগীতায়োজনসহ দ্বৈত এই গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন পিবি রুদ্র।
রোমান্টিক কথার মেলোডি নির্ভর এই গানটির ভিডিওতে মডেল হয়েছেন অনামিকা-রুদ্র দুজনেই।
গানটির সংগীতায়োজক ও কণ্ঠশিল্পী পিবি রুদ্র গানে অভিষেক হওয়া প্রসঙ্গে অনামিকার ভাষ্য এমন, ‘এই সুখের অনুভূতি তো বলে বোঝানো যাবে না। গানটি প্রকাশের পর চারপাশ থেকে খুবই প্রশংসা পাচ্ছি। সবাই খুব উৎসাহ দিচ্ছেন। এরজন্য আমি কৃতজ্ঞ গানটির সঙ্গে জড়িত সবার প্রতি। সিক্স সিজন না এগিয়ে এলে হয় তো এত সুন্দর গান নিয়ে হাজির হতে পারতাম না।’
অনামিকা সরকারের ইচ্ছে, তথাকথিত তারকা হওয়ার প্রতিযোগিতায় না নেমে আজীবন এমন কিছু শুদ্ধ বাংলা গানের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখা।
আয় ফিরে আয়:

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প