সুরকার সেলিম আশরাফ আর নেই

বিনোদন রিপোর্ট
০২ মার্চ ২০২০, ১০:০৭আপডেট : ০২ মার্চ ২০২০, ১৮:৫৭

 

সেলিম আশরাফ (ছবি: সংগৃহীত) ‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা’—এটিসহ অনেক জনপ্রিয় গানের সুরকার সেলিম আশরাফ আর নেই।  রবিবার দিবাগত রাত তিনটায় (২ মার্চ) তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার স্ত্রী কণ্ঠশিল্পী আলম আরা মিনু সেলিম আশরাফের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ফেসবুকে আলম আরা মিনু একটি স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ‘অদির বাবা, বিশিষ্ট সুরকার সেলিম আশরাফ আর নেই। রাত ৩টায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। আমরা সবাই দোয়াপ্রার্থী।’

জানা যায়, চার বছর ধরে অসুস্থ ছিলেন সেলিম আশরাফ। গত বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা বেড়ে যাওয়ায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসা নিয়ে বেশ অর্থকষ্টে পড়েছিলেন। পরে প্রধানমন্ত্রী তার পাশে দাঁড়ান এবং ১০ লাখ টাকার একটি সঞ্চয়পত্র দেন।

তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী। পাশে দাঁড়ান অসুস্থ এন্ড্রু কিশোরও। কিন্তু এবার আর তিনি অসুস্থতার সঙ্গে লড়াই করে পারলেন না। চলেই গেলেন না ফেরার দেশে।
এদিকে সেলিম আশরাফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‌‘প্রখ্যাত গীতিকার ও সুরকার সেলিম আশরাফের মৃত্যুতে তার শোকাহত পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যথী। এ শূন্যস্থান সহজে পূরণ হওয়ার নয়।’

/এআর/এম/এমএমজে/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প