২৭ মার্চ মুক্তি ‘বিশ্বসুন্দরী’র, থাকছে করোনা আতঙ্কও!

বিনোদন রিপোর্ট
১১ মার্চ ২০২০, ০০:০২আপডেট : ১১ মার্চ ২০২০, ১৮:৫০

পরী ও সিয়াম স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৭ মার্চ মুক্তি পেতে যাচ্ছে সিয়াম আহমেদ-পরীমনি অভিনীত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্র।
ছবির প্রযোজক সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেডের প্রধান নির্বাহী অজয় কুমার কুণ্ডু বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। পাশাপাশি করোনা আশঙ্কার কথাটিও তিনি মাথায় রেখেছেন বলে জানান।
গত ৫ মার্চ চয়নিকা চৌধুরী পরিচালিত এ ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পায়। এরপর থেকেই মুক্তির তারিখ নিয়ে ব্যস্ত এর প্রযোজনা প্রতিষ্ঠান। আর গতকাল (১০ মার্চ) প্রযোজক সমিতিতে থেকে মুক্তির দিন নেওয়া হয়েছে।
গতকাল সন্ধ্যায় অজয় কুমার কুণ্ডু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সারা বিশ্বে করোনা পরিস্থিতি প্রসঙ্গে বাংলাদেশিরা সবাই অবগত। দেশের পরিস্থিতিও পর্যবেক্ষণ করছি। তবে আমরা ইতিবাচকভাবেই ভাবতে চাই। তাই ২৭ মার্চ মুক্তি ধরেই আমরা এগুচ্ছি। যদি দেশের প্রেক্ষাগৃহগুলো চালু থাকে তবে এদিন এটি মুক্তি পাবে।’

এটি ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীর প্রথম চলচ্চিত্র। এর মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধেন সিয়াম ও পরী। ‘বিশ্বসুন্দরী’-এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প