ফোনের অপেক্ষায় বাঁধন!

বিনোদন রিপোর্ট
১২ মার্চ ২০২০, ১৪:৪৯আপডেট : ১২ মার্চ ২০২০, ১৭:২৩

আজমেরী হক বাঁধন শোবিজের অন্যতম চেনা মুখ আজমেরী হক বাঁধন। ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় রানারআপ হয়ে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঝলমলে দুনিয়ায় পথচলা শুরু তার। এরপর আর পেছনে ফিরতে হয়নি তাকে।
সাম্প্রতিক সময়ে নিজেকে সঁপে দিয়েছেন চলচ্চিত্রে। টিভি মাধ্যম থেকে দূরে রেখেছেন নিজেকে। অভিনয় আর গ্ল্যামারের মিশ্রণে নতুন চলচ্চিত্র দিয়ে চমকে দেবেন তিনি—এমন প্রত্যাশা তার ভক্তদের। কারণ, গেল প্রায় এক বছর মাত্র একটি সিনেমার জন্য নিজেকে তৈরি করেছেন বাঁধন, জানালেন নিজেই।
এবার সেই দীর্ঘ প্রস্তুতি আর সিনেমা চমকের গল্পটা সরাসরি শোনা যাবে বাঁধনের কাছ থেকেই। ভক্তরা সরাসরি ফোন করে কথা বলতে পারবেন তার সঙ্গে! বাঁধনের সঙ্গে দর্শকের সরাসরি কথা বলার এই সুযোগটি করে দিচ্ছে যৌথভাবে বাংলালিংক ও লাইভ এন্টারটেইনমেন্ট।
এ বিষয়ে এক ভিডিও বার্তায় বাঁধন বলেন, ‘বাংলালিংকের মাধ্যমে দর্শকদের সঙ্গে গল্প করার দারুণ একটা সুযোগ পেয়েছি। আগামী ১৪ মার্চ ঠিক রাত ৮টায় আমি থাকছি বাংলালিংক স্টার জোন সার্ভিসে। থাকবো শুধু আপনাদের ফোনের অপেক্ষায়।’
স্টার জোন প্রোগ্রামটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন তামজিদ উল আলম অতুল এবং পর্ব পরিচালনা করছেন মো. মেহেদী হাসান সোহাগ।
এর আগেও দেশের অনেক জনপ্রিয় তারকা হাজির হয়েছেন এ আয়োজনে। এবার সেই আয়োজনে প্রথমবার যুক্ত হলেন আজমেরী হক বাঁধন।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প