এবার পেছালো ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’

বিনোদন রিপোর্ট
১৪ মার্চ ২০২০, ১৮:৫৫আপডেট : ১৪ মার্চ ২০২০, ২০:১৮

ছবির পোস্টারে বাপ্পী ও অপু বিশ্ব বিনোদন জগতের পাশাপাশি দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতেও করোনা ভাইরাসের প্রভাব পড়েছে। এর আগে ‌মুক্তি পিছিয়েছে মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ ও কামার আহমাদ সাইমনের ‘নীলমুকুট’।
এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নাম, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এ ছবিটি আসছে ২০ মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও সেটি আর হচ্ছে না।
১৪ মার্চ বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক সৈয়দ আশিক রহমান।
এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘করোনা ভাইরাসের ভয়াবহতা থেকে আমাদের প্রিয় মাতৃভূমির মানুষ নিরাপদেই রয়েছেন। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটি নিয়ে দর্শক থেকে শুরু করে প্রদর্শক- সবার কাছ থেকে দারুণ আগ্রহ দেখেছি। সামাজিক দায়বদ্ধতার কারণে মানুষের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সিনেমাটি মুক্তির তারিখ পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
ছবিতে অভিনয় করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস ও বাপ্পী চৌধুরী। দুজনেই যথারীতি সিনেমার প্রচার-প্রচারণায় অংশ নিয়েছিলেন এতোদিন। প্রকাশ হয়েছে ছবির কয়েকটি গানও।
সিনেমাটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন দেবাশীষ বিশ্বাস।


রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলীসহ অনেকে। সংগীত পরিচালনায় ছিলেন প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুল, ইমন সাহা, প্রীতম ও আকাশ সেন।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প