চিত্রনায়িকা পরীমনির নাটকীয় বিয়ে

সুধাময় সরকার
২০ মার্চ ২০২০, ০৯:৩৪আপডেট : ২০ মার্চ ২০২০, ১৫:৫৭





পরীমনির বিয়ের পর তোলা ছবি নাটকীয়ভাবে বিয়ে করলেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম নায়িকা পরীমনি। পাত্র কামরুজ্জামান রনি। তিনি নাগরিক নাট্য সম্প্রদায়ের নির্দেশক ও সদস্য।



জানা গেছে, ১০ মার্চ রাতে রাজধানীর রাজারবাগ এলাকায় ছোট পরিসরে দুজনার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পরী ও রনি দুজনেই তাদের বিয়ের বিষয়টি প্রথমে জানান দেন ফেসবুকে নিজেদের রিলেশনসিপ স্ট্যাটাস বদলের মাধ্যমে। তাও বিয়ে করার এক সপ্তাহ পর।
তবে বিয়ের খবরটি নিশ্চিত করে রনি বলেন, “পরীমনির সঙ্গে বিয়েটা হঠাৎ করে ফেলেছি। বর্তমানে দুজনে মোংলা বন্দরের পাশে করমজল এলাকায় আছি।' এখানে পরীমনি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবির শুটিং করছেন। ফেসবুকে কামরুজ্জামান রনির রিলেশনশিপ স্ট্যাটাস
পরীমনির সঙ্গে রনির দেখা হয় মাত্র পাঁচ মাস আগে। অভিনেত্রী ও নির্মাতা হৃদি হকের ‘১৯৭১: সেই সব দিন’ ছবির সূত্র ধরেই তাদের পরিচয়, প্রেম ও বিয়ের সিদ্ধান্ত। এই ছবির সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন রনি, যাতে নায়িকা পরীমনি।
এই ছবিতে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া তৈরি হয়। বিয়ে প্রসঙ্গে পরীমনি বলেন, `শুটিংয়ে গিয়ে কোথায় থাকবো, কীভাবে যাবো, সেসব নিয়ে রনির সঙ্গে প্রথম আলাপ শুরু হয়। এভাবেই একসময় আমাদের মধ্যে সখ্য গড়ে ওঠে।’
পরী জানান, মার্চের ৩ থেকে ৭ তারিখ তারা ঠাকুরগাঁওয়ে শুটিং করেন। মূলত এই চার দিনেই তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া হয়।
পরী বলেন, '৮ মার্চ ঢাকায় এসে আমি তাকে খুব মিস করছিলাম। পরদিন ৯ মার্চ আমরা দেখা করি এবং সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমার মন যেন কেমন করে ওঠে। ওই রাতেই আমরা বিয়ে করে ফেলি!’

/এমএম/আপ-এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প