রাজনীতিবিদদের নিয়ে তর্কাতর্কিহীন অনুষ্ঠান!

বিনোদন রিপোর্ট
২১ মার্চ ২০২০, ১৫:৪১আপডেট : ২১ মার্চ ২০২০, ১৫:৪৮

শহীদুল আলম সাচ্চুৃ টিভি অনুষ্ঠানে বিভিন্ন দলের রাজনীতিবিদরা উপস্থিত থাকবেন, অথচ সেখানে মতের বিভেদ থাকবে না, তর্কাতর্কি হবে না- তেমন নজির এই দেশে অন্তত নেই।
তবে সেই পরিবেশ তৈরির প্রক্রিয়া হিসেবে ভিন্নতর একটি উদ্যোগ নিয়েছেন টিভি ব্যক্তিত্ব ফরিদপুর রেজা সাগর।
তার পরিকল্পনায় বিশেষ এই অনুষ্ঠানটির নাম ‘৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়’। এটির গ্রন্থনা ও উপস্থাপনা করছেন শহীদুল আলম সাচ্চু। পরিচালনা করছেন ইফতেখার মুনীম ও সেহাঙ্গল বিপ্লব।
শহীদুল আলম সাচ্চু জানান, এই অনুষ্ঠানের অতিথিরা হচ্ছেন রাজনীতির মানুষ। অথচ পুরো অনুষ্ঠানটিতে তারা থাকবেন তর্কাতর্কির বাইরে। তৈরি করবেন অন্যরকম এক পরিবেশ। সরকারি, বিরোধী দলসহ সব জনপ্রিয় নেতাদের এ অনুষ্ঠানে দেখা যাবে বলেও জানান তিনি।
সাচ্চু বলেন, ‌‘তর্ক হবে না। এখানে শুধু হাস্য-রসাত্মক ঘটনা ঘটবে। সবার মতো রাজনীতিবিদদেরও রঙিন শৈশব কৈশোরে দস্যিপনা ছিল, তারুণ্যে প্রেম ছিল, রোমান্টিকতা ছিল, অ্যাডভেঞ্চার ছিল। আবার কারও কারও নায়ক-গায়ক কিংবা অভিনেতা বা সুপারস্টারও হবার শখ ছিল। রাজনীতিবিদদের জীবনের এসব দিকই উঠে আসবে এই অনুষ্ঠানের মাধ্যমে।’
অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চ্যানেল আইতে প্রচার হচ্ছে।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক