না ফেরার দেশে বলিউড অভিনেত্রী নিম্মি

বিনোদন ডেস্ক
২৭ মার্চ ২০২০, ১৩:৩৫আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৫:৩৬

নিম্মি না ফেরার দেশে চলে গেলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নিম্মি (৮৮)। বুধবার (২৫ মার্চ) মুম্বাইয়ের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই তারকা।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঋষি কাপুরসহ বলিউডের বেশিরভাগ তারকা। টুইটারে ঋষি লেখেন, ‌‘আপনি আমাকে যে ভালোবাসা দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আল্লাহ আপনাকে জান্নাত দান করুক। আমিন।’
১৯৩৩ সালের ১৮ ফেব্রুয়ারি ভারতের উত্তর প্রদেশ অঙ্গরাজ্যের আগ্রাতে নিম্মির জন্ম হয়। তার প্রকৃত নাম নবাব বানু। নিম্মি নামটি রেখেছিলেন রাজ কাপুর।
পঞ্চাশ ও ষাটের দশকে বলিউডে চুটিয়ে কাজ করেছেন এই অভিনেত্রী। পেয়েছেন জনপ্রিয়তা। রাজ কাপুর ও দিলীপ কুমারের মতো অভিনেতাদের সঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছিলেন তিনি।
তার প্রথম ছবি ছিল ‘বারসাত’। ছবিতে পাহাড়ি মেয়ের ভূমিকায় অভিনয় করেন তিনি।
নিম্মি অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হলো- ‘আন’ (১৯৫২), ‘দাগ’ (১৯৫২), ‘অমর’ (১৯৫৪), ‘উড়ান খাটোলা’ (১৯৫৫), ‘বসন্ত বাহার’ (১৯৫৬), ‘মেরে মেহবুব’ (১৯৬৩) প্রভৃতি।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প