চলো একসাথে দূরে থাকি! (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৭ মার্চ ২০২০, ১৬:১০আপডেট : ২৭ মার্চ ২০২০, ১৮:০৫

করোনাভাইরাস মানুষকে অনেক কিছুই শেখাচ্ছে নতুন করে, দিচ্ছে নিরাপদে থাকার নানা কৌশল। তারই প্রতিধ্বনি মিলেছে নতুন একটি গানের মাধ্যমে।

গ্রামীণ ফোনের উদ্যোগে তৈরি বিশেষ এই গানটির কিছু কথা এমন- চলো একসাথে দূরে থাকি/ বিশ্বাসে কাছাকাছি/ দূরে দূরে কাছে থেকে/ দেশটাকে ভালো রাখি।
২৬ মার্চ অন্তর্জালে প্রকাশিত এই গানটির কথা লিখেছেন গাউসুল আলম শাওন। তাতে সুর দিয়েছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি এবং সংগীতায়োজন করেছেন একই দলের পাভেল আরিন। আর কণ্ঠ দিয়েছেন বিভিন্ন প্রজন্মের সাত শিল্পী। তারা হলেন সাদি মহম্মদ, সুমি, তাহসান খান, এলিটা করিম, মিলন মাহমুদ, নীরব ও সন্ধি।
গাউসুল আলম শাওন জানান, পুরো গান ও ভিডিওটির কাজ হয়েছে নিজ নিজ ঘর থেকে।
গানটির মাধ্যমে গ্রামীণ ফোন ও সংশ্লিষ্ট শিল্পীরা একটাই বার্তা দিতে চেয়েছেন গোটা দেশের মানুষদের, তা হলো- স্বাধীনতার প্রত্যয়ে চাইলেই সম্ভব একসাথে দূরে থেকে দেশটাকে ভালো রাখা।

/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান