করোনায় মারা গেলেন কাইশ্যাখ্যাত অভিনেতা শিমুরা

বিনোদন ডেস্ক
৩০ মার্চ ২০২০, ১২:০৩আপডেট : ৩০ মার্চ ২০২০, ১৫:৩৫

কেন শিমুরা জাপানিজ কৌতুক অভিনেতা কেন শিমুরা। বাংলাদেশে যিনি‌ ‌‘কাইশ্যা’ নামে ব্যাপক আলোচিত। বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় এই অভিনেতা আর নেই।
কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তার মৃত্যুর খবরটি জানিয়েছে এনএইচকে ও রয়টার্স। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
সংবাদ সংস্থা দুটির বরাতে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি টোকিওর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

জাপান সময় রবিবার (২৯ মার্চ) সেখানেই তার মৃত্যু হয়। বিষয়টি ৩০ মার্চ প্রথম প্রকাশ করে কেএইচকে। 
শিমুরা হলেন দেশটির অন্যতম সেরা কৌতুক অভিনেতা। সত্তরের দশকে তার যাত্রা শুরু। এরপর নিয়মিত কাজ করে গেছেন।

তার ব্যাপক জনপ্রিয়তায় ৯৩ সাল থেকে টিভিতে নিজ নামে শো ও সিরিজ করে আসছিলেন। যার প্রথমটির ইংরেজি নাম ছিল ‘হাউ অ্যাবাউট অ্যা কেন শিমুরা’।

অভিনীত চলচ্চিত্রের মধ্যে আছে ‌‘পোপ্পোইয়া’, ‘দ্য লোরাক্স’, ও ইয়ো-কাই ওয়াচ: দ্য মুভি’।

তবে শিমুরার অভিনীত টিভি সিরিজগুলো তাকে কালজয়ী তারকায় রূপ দেয়। এগুলো বাংলাদেশে ডাবিং করে প্রচার হয়েছে। বিশেষত, পাগলা ডিরেক্টর নামের ইউটিউব চ্যানেলে এগুলো ‘কাইশ্যা’ নামে ব্যাপক জনপ্রিয়তা পায়।
ভিডিও:

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর