সাবেক প্রেমিক সালমান খানের বিষয়ে বরাবরই চুপ থাকেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে এই চুপ থাকার বিষয়েই সম্প্রতি মুখ খুললেন এই বলিউড সুন্দরী।
ক্যাটরিনার ভাষায়, সালমান খান একজন অসাধারণ মানুষ। বলিউডের ভেতর ও বাইরের সবাই এটা জানেন। তার পরিবার, বিশেষ করে সালমানের বাবা-মা আমাকে তাদের মেয়ের মতো দেখেন।
নিরঞ্জন আয়েঙ্গারের ‘লুক হু’জ টকিং উইদ নিরঞ্জন সেশন-২ ’র টক শোতে অংশ নিয়ে সালমান প্রসঙ্গে এসব কথা বলেন ক্যাটরিনা।
রণবীর প্রসঙ্গে ক্যাটরিনা জানান, রণবীর আমার ‘সব সময়ের’ বন্ধু। আমার বর্তমান অবস্থায় যদি আমি সালমান বা তার পরিবার নিয়ে মন্তব্য করি; তা আদৌ শোভন কিংবা সম্মানজনক হবে না। আর এ কারণেই আমি কোনও মন্তব্য করি না। রণবীরের সঙ্গে সম্পর্কই এর প্রধান কারণ। এই বাস্তবতায় সালমান প্রসঙ্গে কথা বললে বর্তমান সম্পর্ককেই অমর্যাদা করা হবে।
সূত্র: এনডি টিভি
/এমপি/এম/



