ফারিয়ার ছবিতে ‘গজনি’র খলনায়ক

মাহমুদ মানজুর।।
০৬ ডিসেম্বর ২০১৫, ১২:১৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৩:১৬

প্রদীপ রাওয়াত বলিউড যাত্রা কিংবা ইমরান হাশমির বিষয়টি এখনও অমীমাংসিত। তাই বলে থেমে নেই দুই বাংলার নুসরাত ফারিয়া। ‘আশিকী’র রেশ কাটতে না কাটতে পূর্ণ উদ্যোমে ব্যস্ত হলেন যৌথ প্রযোজনার ছবি ‘হিরো ৪২০’ নিয়ে। যেখানে নায়ক হিসেবে থাকছে টালিউডের ওম। এরমধ্যে শ্যুটিং গড়িয়েছে অনেক দূর। যাতে নুসরাত-ওম ছাড়াও খলনায়ক চরিত্রে অংশ আছেন বাংলাদেশের শিমুল খান এবং বলিউডের আশুতোষ রানা ও আশিষ বিদ্যার্থীর মতো অভিনেতারা।

ফারিয়ার ছবিতে খলনায়ক চমক এখানেই শেষ নয়। নতুন উপদান হলো অভিনেতা প্রদীপ রাওয়াত। আমির খানের ‘গজনি’ ছবির এই আলোচিত খলনায়ক প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশি কোনও ছবিতে। ১৭ ডিসেম্বর থেকে এ ছবির দ্বিতীয় অংশের শ্যুটিংয়ে ভারতের হায়দ্রাবাদের রামুজি ফিল্মসিটিতে অংশ নেবেন প্রদীপ।

সম্প্রতি কলকাতা থেকে ঢাকায় ফিরে এ বিষয়ে পরিচালক সৈকত নাসির বলেন, ‘ছবিটি অ্যাকশন ঘরানার। তবে বিষয়বস্তু- দেশপ্রেম। গল্প অনুযায়ী এতে বেশ ক’জন শক্তিশালী খলনায়ক দরকার। সে কারণেই আশুতোষ রানা এবং আশীষ বিদ্যার্থীর পর প্রদীপ রাওয়াতকে যুক্ত করলাম।’ আরও জানান, এ অভিনেতাকে ছবিতে দেখা যাবে একজন রাজনৈতীক নেতা হিসেবে।

 

‘গজনি’তে আমির খান-প্রদীপ রাওয়াতের অ্যাকশন ক্লিপ:

‘কয়লা’, ‘সরফরোশ’, ‘অগ্নিপথ’, ‘লগান’, ‘দিওয়ার’সহ বেশ কিছু আলোচিত বলিউড ছবিতে অভিনয় করেছেন প্রদীপ। শতাধিক তেলেগু ছবির এই অভিনেতা মুম্বাই, তামিল, ভোজপুরি, মালয়লামসহ ভারতের প্রায় সব ইন্ডাস্ট্রির ছবিতেই অভিনয় করেছেন। তবে টালিউড এবং ঢালিউডের ছবিতে এবারই প্রথম নাম লেখালেন তিনি।

‘হিরো ৪২০’ ছবির গল্পে ফারিয়াকে একজন বাঙালি মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যার নাম রাই। অন্যদিকে তার বিপরীতে ওমকে দেখা যাবে কৃশ চরিত্রে। যৌথ প্রযোজনায় নির্মাণাধীন  এ ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজ। পরিচালনা করছেন বাংলাদেশের সৈকত নাসির ও কলকাতার সুজিত মণ্ডল।


‘হিরো ৪২০’ ছবিতে ওম-ফারিয়া

 

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প