শাহরুখ নাকি ভিন ডিজেল?

বিনোদন ডেস্ক।।
০৮ ডিসেম্বর ২০১৫, ১২:০০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৩:৩৭

দীপিকা পাড়ুকোন প্রশ্নটা ছিল এমন- শাহরুখ খান নাকি ভিন ডিজেল? আর বিস্তর ভেবে দীপিকা পাড়ুকোন এ সাওয়ালের সিদ্ধান্ত নিয়েছিলেন। ‘হ্যাঁ’ ভোটটি গিয়েছিল শাহরুখের ঘরেই। আর এ কারণে আন্তর্জাতিক খ্যাতির পাদুকা দূরে ঠেলেছিলেন ২৯ বছর বয়সী এ নায়িকা। এর আগে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’-এর সময় নাকি এমন প্রস্তাবই পেয়েছিলেন দীপিকা। কিন্তু তা না করে, তিনি শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে।

সম্প্রতি ভিন ডিজেলের সঙ্গে একটি ছবি টুইটারে পোস্ট করেন দীপিকা। যার পেছনে ছিল ‘থ্রি এক্স’র লোগো। আর এটিই জল্পনাতে বাতাস দিয়েছে।

আনুষ্ঠানিকভাবে দীপিকা কিছু জানান না দিলেও, জানা গেছে ছবিটির পরবর্তী কিস্তিতে থাকছেন ‘ওম শান্তি ওম’ খ্যাত এ তারকা।

অন্দরমহলের খবর হলো, ফারহা খানের ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে দীপিকার কাজের কথা পাকা ছিল। তখনই আসে  ভিন ডিজেলের প্রস্তাবটি। কিন্তু দীপিকা নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেননি। তাই ফারহা খানের সঙ্গে চুক্তি বাতিল করেননি। ফিরিয়ে দিয়েছেন ডিজেলকে।

আর এ কারণে দীপিকাতেই আরও মুগ্ধ হলিউডের এ মারকুটে নায়ক। তাই ‘থ্রি এক্স’ সিরিজের পরের ছবি ‘দ্য রিটার্ন অব জেন্ডার কেজ’-এ কাজ করছেন দীপিকা।
ছবি

সূত্র: জি নিউজ

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প