মা হলেন রানী মুখার্জি

বিনোদন ডেস্ক।।
০৯ ডিসেম্বর ২০১৫, ১২:০৩আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৩:৩০

রানী মুখার্জি সন্তানের মা হলেন রানী মুখার্জি। বুধবার সকালে এক কন্যাসন্তানের জন্ম দেন তিনি। রানী আর তার স্বামী আদিত্য চোপড়া মিলে সদ্য জন্ম নেওয়া মেয়ের নাম রেখেছেন আদিরা।

রানী-আদিত্যের এই কন্যা সন্তান জন্মের খবর প্রথম টুইটারে প্রকাশ করেন ঋষি কাপুর। এক টুইট বার্তায় ঋষি কাপুর জানান, রানী আর আদিত্য এখন এক কন্যাসন্তানের গর্বিত বাবা-মা।

আর চোপড়া পরিবারের পক্ষ থেকে প্রথম এ সুসংবাদটি দেন উদয় চোপড়া। তিনি লিখেছেন, ইটস আ গার্ল।

এছাড়াও টুইটে করণ জোহর লেখেন, আমি এখন থেকে একজন মামা।

আর সদ্য মা হওয়া রানী কী বললেন, তা জেনে নেওয়া যাক। তিনি বলেন, ‘আমার সব অনুরাগীদের ধন্যবাদ। সৃষ্টিকর্তা আজ তার সেরা উপহারটা আমাদের দিয়েছেন। আদিরা। ধন্যবাদ দিতে চাই আমার সব বন্ধুদের, যারা দিনরাত সহযোগিতা করেছেন।’

উল্লেখ্য, চার বছরের প্রেমের মধুর পরিণতি হিসেবে গত বছর ২১ এপ্রিল ইতালিতে বিয়ে করেন বলিউডের বহুল আলোচিত তারকা-নির্মাতা জুটি রানী মুখার্জি ও আদিত্য চোপড়া। এরপর ছবির ‍কাজও কমিয়ে দেন এ নায়িকা। রানীকে সর্বশেষ পর্দায় দেখা যায় ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মর্দানি’ ছবিতে।

/বিএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প