ছবি মুক্তির তারিখ ডিসেম্বরের ১৮। কিন্তু তার আগেই দেখা যাবে ‘বাজিরাও মাস্তানি’! তবে এই দেখার বিষয়টি পর্দায় নয়। ছবিটির ত্রিমাত্রিক সংস্করণ এখন পাওয়া যাচ্ছে। আর সেটা ভিডিও গেমে।
মুক্তির আগেই এ ভিডিও গেমটি বাজারে ছেড়েছে ছবির প্রযোজনা সংস্থা।
এতে যে খেলবেন তিনি হবে থাকবেন পেশোয়ার প্রতাপশালী রাজা বাজিরাওয়ের ভূমিকায়। শত্রুদের এলাকায় তাকে খুঁজে বের করতে হবে মস্তানিকে! এতে মারাঠা আবহ ফুটিয়ে তুলতে বিশেষ সংগীতও ব্যবহার করা হয়েছে।
এদিকে ঐতিহাসিক এ ছবিতে পেশওয়া বাজিরাও ওরফে রণবীর সিং ও তার দ্বিতীয় স্ত্রী মাস্তানির চরিত্রে আছেন দিপীকা পাড়ুকোন। প্রিয়াঙ্কা চোপড়া হয়েছেন বাজিরাওয়ের প্রথম স্ত্রী কাশিবাই। আর এটি পরিচালনা করেছেন সঞ্জয়লীলা বানসালি।
/এম/



