একি অবস্থা সুপারহিরো থরের!

বিনোদন ডেস্ক।।
০২ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৩:৪৯


অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ 'দ্য অ্যাভেঞ্জারস'র সুপারহিরো থর হিসেবে খ্যাত অস্ট্রেলীয় অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ আর আগের মতো নেই। তাকে দেখলে চমকে যাবে তার একনিষ্ঠ ভক্তরাও। আর শরীরের এ হাল করেছেন শুধু সিনেমার কথা ভেবে।

সম্প্রতি নিজের ডায়েট রহস্যের কথা জানালেন হলিউডের এই অভিনেতা। বললেন, ‘একটি সিদ্ধ ডিম, কয়েকটা বিস্কুট এবং একটি সেলারি স্টিক’। এটাই তার ডায়েট রহস্য, যা তাকে এখনও সিনেমায় অভিনয়ের জন্য ওজন কমাতে সাহায্য করে।

সম্প্রতি মেনস হেলথ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান ৩২ বছরের এই অভিনেতা।  সহ অভিনেতা সিলিয়ান মারফি এবং বেন হুইশো’র ডায়েটিং নিয়েও কথা বলেন ক্রিস হেমসওয়ার্থ। তারাও দিনে একটির বেশি ডিম খান না।

চরিত্রের প্রয়োজনে ১৫ কেজি পর্যন্ত ওজন কমাতে হয়েছে বলেও জানান এই হলিউড তারকা। গত সপ্তাহেই নিজের একটি ছবি পোস্ট করেন ক্রিস। লম্বা চুলের এ পেশীবহুল তারকার ওমন বেহাল ছবি নজর কাড়ে অনেকের।

ওই ছবির সঙ্গে ক্রিস মন্তব্য জুড়ে দেন, একটা নতুন ডায়েটের চেষ্টা করছি। এই ছবিগুলোতে ক্রিসের পাঁজরও দেখা যাচ্ছিল। কোমরের অংশও ছিল আগের চেয়ে অনেক স্বচ্ছ। ক্রিস বলেন, ‘আমি আগের চেয়ে আরও স্লিম হয়েছি’।

এ মুহূর্তে মূলত নিজের পরবর্তী ‘থর’ ছবির জন্যই কঠোর পরিশ্রম করছেন ক্রিস। নিয়মিত জিম করছেন। ২০১৭ সালে থর সিরিজের এ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

ছবির জন্য জিম আর কঠোর পরিশ্রমে অবশ্য বিরক্ত নন ক্রিস হেমসওয়ার্থ। তার ভাষায়, ‘আমি এটা উপভোগ করি। এটা আমাকে সুস্থ ও স্বাস্থ্যবান রাখে। এতে কিছুটা বিরক্তি আসতে পারে। এটা ঠিক। তবে আপনি অন্তত যথাযথ প্রক্রিয়ায় খেতে পারছেন।’
৪ ডিসেম্বর থেকে বাজারে আসছে মেনস হেলথের পরবর্তী সংখ্যা। ক্রিসের বিস্তারিত সাক্ষাৎকার পাওয়া যাবে ম্যাগাজিনটির এ সংখ্যায়।

সূত্র: ডেইলি মিরর


/এমপি/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প