দ্বীপে টেইলর সুইফট ও ১২৫ ব্যান্ড সদস্য

বিনোদন ডেস্ক।।
০৪ ডিসেম্বর ২০১৫, ১২:০০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৪:০২

সংগীতশিল্পী টেইলর সুইফট ‘শ্যাক ইট অফ’খ্যাত সংগীতশিল্পী টেইলর সুইফট বিশ্বসফরে এখন নিজের ১২৫ জন ব্যান্ড সদস্য ও ক্রুদের নিয়ে অস্ট্রেলিয়ার হ্যামিল্টন দ্বীপে অবকাশ যাপন করছেন।

ডিসেম্বরের ১২ তারিখ টেইলরের ৮৫ দিনব্যাপী বিশ্বসফর শেষ হবে। এ সফরে টেইলর চারটি মহাদেশে কনসার্টে অংশ নেয়।

নিজের ব্যান্ড সদস্য ও ক্রুদের নিয়ে অস্ট্রেলিয়ার হ্যামিল্টন দ্বীপে অবকাশ যাপনে যাওয়া ঘোষণা টেইলর ইন্সটাগ্রামে জানিয়েছেন। টেইলর লিখেছেন, এ বছর টিমের সদস্যরা প্রচুর পরিশ্রম করেছে। এটা ওদের প্রাপ্য। হ্যামিল্টন দ্বীপকে ১২৫জন মানুষের যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ। ১৯৮৯ বিশ্বসফরে এরাই স্টেজ নির্মাণ করেছে, লাইট জ্বেলেছে, কস্টিউম তৈরি করেছে, গিটারের সুর ঠিক করেছে এবং শো চালিয়েছে...।’

সূত্র: হাফিংটন পোস্ট

/এএ/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প