‘সন্তান ও ক্যারিয়ারের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন’

বিনোদন ডেস্ক।।
০৬ ডিসেম্বর ২০১৫, ০৬:২৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৪:১৩

মেগান ফক্স ‘ট্রান্সফরমার’খ্যাত হলিউড সুন্দরী মেগান ফক্স। ২৯ বছর বয়সী এ নায়িকা ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী। সম্প্রতি তিনি স্বীকার করেন, সন্তান ও ক্যারিয়ারের মধ্যে ভারসাম্য রক্ষা করা কঠিন।

একদিকে ক্যারিয়ারের হাতছানি আর অন্যদিকে সন্তান প্রতিপালনে রীতিমতো লড়াই করতে হচ্ছে এ তারকাকে। মেগানের প্রথম পুত্র নোয়াহ- এর বয়স তিন, আর দ্বিতীয় পুত্র বোধির বয়স দুই বছর।

মেগান ফক্সের ভাষায়, ‘এটা বেশ কঠিন। সন্তানরা আমার জীবনের একটা অংশ। কিন্তু আমাকে একসঙ্গে দুটোই সামলাতে হয়। জানি দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করা বেশ কঠিন। তবুও সর্বোচ্চ চেষ্টাটাই করি।’
স্বামী-সন্তান নিয়ে পার্কে মেগান ফক্স

সূত্র: দ্য ই্ন্ডিয়ান এক্সপ্রেস।

/এমপি/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প