ক্রিকেটার ওয়ার্নারের ঘরে ক্যাটরিনার ‘শিলা কি জাওয়ানি’!

বিনোদন ডেস্ক
১৯ এপ্রিল ২০২০, ১০:২৭আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ১৩:৩১

বামে ‘শিলা কি জাওয়ানি’র ক্যাটরিনা, ডানে গান ছেড়ে মেয়েকে নিয়ে নাচছেন ওয়ার্নার বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অভিনীত ‘শিলা কি জাওয়ানি’ গানটি ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের ঘরে বেশ হিট! তাও আবার এই হোম কোয়ারেন্টিন সময়ে।

অস্ট্রেলিয়ান এই ওপেনার শনিবার (১৮ এপ্রিল) একটি টিকটক ভিডিও শেয়ার করে সেই বার্তাই যেন দিলেন ইনস্টাগ্রামে। এতে দেখা যাচ্ছে, মেয়েকে নিয়ে ‘তিস মার খান’ (২০১০) ছবির এই গানের তালে মনের আনন্দে নাচছেন দুজনে।

ইনস্টাগ্রাম পোস্টে ওয়ার্নার ক্যাপশন দিয়েছেন, ‘দয়া করে কেউ আমাদের সহযোগিতা করুন!’ ভিডিওটি দেখা হয়েছে প্রায় ১৩ লাখ বার। ভক্তরা বাবা-মেয়েকে প্রশংসায় ভাসিয়েছে। 
 
একজনের মন্তব্য, ‘ক্যাটরিনার চেয়েও আপনারা ভালো নেচেছেন!’ অন্য একজন বলেন, ‘আরও অনুশীলন প্রয়োজন ভাই।’ আরেকজন লিখেছেন, ‘নাচটি ঠিকঠাক পারলে ভারতের সম্মানসূচক নাগরিকত্ব পেয়ে যেতে পারেন!’

কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে সব ধরনের খেলা বন্ধ থাকায় ক্রিকেটাররা পরিবারের সঙ্গে সময় উপভোগ করছেন। একইসঙ্গে বিভিন্নভাবে সক্রিয় ও আনন্দে থাকার চেষ্টা করছেন তারা। ভারতের অধিনায়ক বিরাট কোহলি যেমন স্ত্রী আনুশকা শর্মার সঙ্গে নানা খুনসুটিতে মেতে থাকেন সারাক্ষণ।
 
View this post on Instagram

Indi has asked to also do one for you guys!

/জেএইচ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক