বশির আহমেদের ‘প্রার্থনা সংগীত’ পুত্র-কন্যার কণ্ঠে

বিনোদন রিপোর্ট
২০ এপ্রিল ২০২০, ১৫:০৫আপডেট : ২০ এপ্রিল ২০২০, ২১:০৮

মা-বাবা মীনা ও বশির আহমেদের সঙ্গে সন্তান রাজা ও হুমায়রা খ্যাতিমান সংগীত ব্যক্তিত্ব প্রয়াত বশির আহমেদ ২০১১ সালে একটি ‘প্রার্থনা সংগীত’ রচনা ও সুরারোপ করেছিলেন। কিন্তু রেকর্ড করে যেতে পারেননি।
তবে সেটি তুলে দিয়েছিলেন মেয়ে হুমায়রা বশির ও ছেলে রাজা বশিরের হাতে। ‘মওলা জানে আল্লাহ জানে’ শিরোনামের সেই গানটি সম্প্রতি রেকর্ড হয়েছে তার ছেলে ও মেয়ের কণ্ঠে।
আর গতকাল ১৯ এপ্রিল বশির আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে এটি ইউটিউবে অবমুক্ত করা হয়। গানটি বাবা বশির আহমেদ ও মা মীনা বশিরকে উৎসর্গ করেছেন তাদের ছেলেমেয়ে।

রাজা বশির জানান, তাদের বাসার সারগাম সাউন্ড স্টেশনে এর কাজ হয়েছে। এর সংগীত করেছেন তিনি নিজেই। আধ্যাত্মিক ধারার এই গানে অস্ট্রেলিয়া থেকে গিটার বাজিয়েছেন স্টিভ শংকর।

মেয়ে হুমায়রা বশির বলেন, ‘সারা পৃথিবীতে এখন যে অবস্থা, তাতে মহান সৃষ্টিকর্তার দরবারে সবার প্রার্থনা করা ছাড়া উপায় নেই। সেই বিবেচনা থেকে সৃষ্টিকর্তার রহমত প্রত্যাশা করেই আব্বুর রেখে যাওয়া গানটি আমরা ভাইবোন মিলে গাইলাম। আশা করি শুনলে সবাই মুগ্ধ হবেন। গতকালই গানটি আমরা সারগাম সাউন্ড স্টেশন ইউটিউব চ্যানেলে রিলিজ করেছি।’

১৮ নভেম্বর ১৯৩৯ সালে কলকাতায় জন্মগ্রহণ আর ২০১৪ সালের ১৯ এপ্রিল ঢাকায় মৃত্যুবরণ করেন শিল্পী বশির আহমেদ। শুধু শিল্পীই নন, বশির আহমেদ গানের একজন ওস্তাদ, সুরকার ও গীতিকারও ছিলেন। বিএ দ্বীপ নামে বাংলাদেশ বেতারে অনেক গান লিখেছেন তিনি। সেসব গান কণ্ঠস্থ হয়েছে তার নিজের ও সিনিয়র অনেক শিল্পীর কণ্ঠে।

এদিকে এ শিল্পীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে স্মরণ করা হয়েছে তাকে। তার ভক্তদের কাছে দোয়াও কামনা করেছেন রাজা ও হুমায়রা।
প্রার্থনা সংগীত:

/এমএম/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প