কন্যাসন্তানের মা হলেন মডেল শায়না

বিনোদন প্রতিবেদক।।
১১ ডিসেম্বর ২০১৫, ১২:৩০আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৮:৫৮

শায়না আমিন মা হয়েছেন অভিনয়শিল্পী-মডেল শায়না আমিন। লন্ডন সময়ে গত বুধবার রাতে একটি হাসপাতালে প্রথম সন্তানের মুখ দেখেন তিনি। নবজাতিকার নাম আরশিয়া। জানা গেছে, মা ও মেয়ে দুজনই ভালো আছেন।

ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জীবনের এ আনন্দপূর্ণ ঘটনা জানান শায়না। তিনি লেখেন, ‘জীবনে পূর্ণতা এলো। এখন আমরা বাবা ও মা। সবাই আমাদের মেয়ের জন্য দোয়া করবেন।’

শায়নার স্বামী যুক্তরাজ্য প্রবাসী ব্যবসায়ী মাসুদ রানা। চলতি বছরের শুরুর দিকে তাদের বিয়ে হয়।

উল্লেখ্য, শায়না ২০০৬ সালে বদরুল আনাম সৌদের ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় কাজ শুরু করেন। এরপর বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেছেন। অভিনয়ে সবচেয়ে প্রশংশিত হন ‘মেহেরজান’ ছবির মাধ্যমে। তিনি ‘পিতা’ ও ‘পুত্র এখন পয়সাওয়ালা’ ছবিতে কাজ করেছেন। 

শায়না আমিন

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর