‘জালালের গল্প’ শেষে ‘কয়লা’ চমক

বিনোদন প্রতিবেদক।।
০৫ ডিসেম্বর ২০১৫, ০৫:৪৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৫, ১৮:৪৭

জালালের গল্প ছবিরি একটি অংশ ‘জালালের গল্প’ শেষে আবারও জুটি হয়ে রূপালি পর্দায় উঠছেন মোশাররফ করিম-মৌসুমী হামিদ। ছবির নাম ‘কয়লা’। টিভি নাটকের অন্যতম নির্মাতা সুমন আনোয়ার এটি নির্মাণ করছেন। তিনি জানান নির্মিতব্য এই ছবিতে অভিনয়ের জন্য সবুজ সংকেত দিয়েছেন ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম। সায় পেয়েছেন মৌসুমী হামিদের কাছ থেকেও। এ ছবিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, শহীদুল আলম সাচ্চু, রওনক হাসান প্রমুখ।

এদিকে ‘কয়লা’ ছবিটির পাণ্ডুলিপি বেশ আগেই জমা পড়েছে তথ্য মন্ত্রণালয়ে, সরকারি অনুদানের জন্য। তবে অনুদান পাওয়া-না পাওয়ার অপেক্ষায় বসে নেই নির্মাতা। তিনি বলেন, ‘আসলে অপেক্ষা খুব অস্থির বিষয়। তাছাড়া পাব কি পাব না- সেটাও অনিশ্চিত। তাই বসে না থেকে পকেটের পয়সায় শ্যুটিং শুরু করতে চাই। অনুদান পেলে মহা উপকার হবে। না পেলে এভাবেই এগিয়ে যাব। এটি আমার প্রথম ছবি। সবার কাছে প্রাণখোলা দোয়া চাই।’

নির্মাতা সুমন আনোয়ার

পরিচালক সূত্রে জানা গেছে, দিনক্ষণ এখনও চূড়ান্ত নয়। তবে শিগগিরই ‘কয়লা’র শ্যুটিং মাঠে গড়াবে।

: প্রচ্ছদে মোশাররফ-মৌসুমীর ছবিটি আবু শাহেদ ইমন পরিচালিত ‘জালালের গল্প’ থেকে নেওয়া।

/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প