ম্যারি মি তাহসান: আরিফিন শুভ

বিনোদন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২০, ১৪:৪৮আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ২৩:০৫

তাহসানের পোস্টে শুভর কমেন্ট হুট করেই সংগীতশিল্পী-অভিনেতা তাহসান খানের পোস্টে চিত্রনায়ক আরিফিন শুভর মন্তব্য, ‘ম্যারি মি তাহসান’। এমন বাক্যে চোখ কপালে সবার! তবে কি শুভর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বেদখলে! নাকি ভুয়া প্রোফাইল এটা?
ভাবনার দোলাচলে বেশিক্ষণ থাকতে হয়নি তার ভক্তদের। একটু পরই তাহসানের সপাট জবাব, ‘থাপ্পড় খাবি কিন্তু। তুই না আমার বউ খুঁজে দিবি!’

এবার ভক্তরা নড়েচড়ে বসলেন। যেন পেয়েছেন মজার কোনও রসদ!

আসলেই কি তাই? সংগীতশিল্পী তাহসানের পাত্রী খুঁজে দিচ্ছেন আরিফিন শুভ! কিন্তু কেন?

জানতে চাওয়া হয়েছিল দেশের অন্যতম কাঙ্ক্ষিত এ নায়কের কাছে। বললেন, ‘তাহসান ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরনো। তিনি আমাকে স্নেহ করেন, আবার আশকারাও দেন। সেই খুনসুটি থেকেই আমি কথা দিয়েছি তার পাত্রী খোঁজার দায়িত্ব আমার। আমি কাজ চালিয়ে যাচ্ছি। হাল ছাড়িনি।’

তাহসান ও শুভর পরিচয় বেশ আগের। সেটা তাও দুই দশকের কাছাকাছি সময়ের হবে। তাহসান খান তখনও ঠিক সেভাবে ‘তাহসান খান’ হয়ে ওঠেননি। গান করেন, আড্ডা দেন। আর চিত্রনায়ক শুভর তখন মাত্র শুরু শোবিজে আনাগোনা। সম্পর্কটা তখন থেকেই। সেটা শ্রদ্ধা-স্নেহ, ভালোবাসা আর বন্ধুত্বের।

অন্যদিকে, ২০০৬ সালের ৬ আগস্টে বিয়ে হয়েছিল তাহসান ও রাফিয়াথ রশিদ মিথিলার। আনুষ্ঠানিক এক ঘোষণার মাধ্যমে ২০১৭ সালের ২০ জুলাই তাহসান দীর্ঘ ১১ বছরের সেই সংসার জীবনের ইতি টানেন। এরপর থেকে একাই আছেন এই প্রতিভাবান শিল্পী।

তাই বড় ভাই-বন্ধু ও মোস্ট এলিজিবল ব্যাচেলর তাহসানের পাত্রী খোঁজার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন শুভ! সেটা নিজ থেকেই।

এ কারণে হয়তো তাহসান ভক্তদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। ধরে নেওয়াই ঠিক হবে, শিগগিরই তাহলে নতুন খবর আসছে!

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প