সাড়ে সাত লাখ টাকায় বিক্রি হলো একটি অ্যালবাম!

বিনোদন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২০, ১৩:৩০আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ১৭:৩৬

নিলামের মাস্টার কপি অ্যালবাম ও লিরিক

একটি অ্যালবাম মাত্র; কিন্তু দাম উঠল সাড়ে সাত লাখ টাকা! তবে এটি সাধারণ কোনও গানের ক্যাসেট নয়। সংগীতশিল্পী তাহসানের প্রথম অ্যালবাম ‌‘কথোপকথন’-এর মাস্টার ডেট কপি এটা।

করোনার কারণে বেকার, দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য গতকাল (২৭ এপ্রিল) ‘অকশন ফর অ্যাকশন’ শিরোনামে বিশেষ নিলামে ওঠে অ্যালবামটি। সঙ্গে ছিল ২০০৪ সালে প্রকাশিত এই ক্যাসেটের ‘ঈর্ষা’ গানের হাতে লেখা লিরিক পৃষ্ঠাটিও।

‘অকশন ফর অ্যাকশন’ আয়োজনের উদ্যোক্তা প্রীত রেজা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল রাত ১১টায় সংগীতশিল্পী তাহসান, জন কবির ও টনিসহ আমরা ফেসবুক পেজ থেকে লাইভে আসি। শেষদিকে এসে এর দাম সাড়ে সাত লাখ টাকা ওঠে। ক্রেতা নিজের পরিচয় গোপন রাখার জন্য আমাদের অনুরোধ করেন। তাই তাকে লাইভে আনা হয়নি। উনার নাম আমিন হাসান। অ্যালবাম ও লিরিক তিনি তার স্ত্রী ও সন্তানকে উপহার হিসেবে দেবেন বলে জানান।’

নিলামের প্রাপ্ত অর্থ যাবে ব্র্যাকে। প্রতিষ্ঠানটির একটি প্রকল্পে দরিদ্র পরিবারকে খাবারের জন্য ১৫০০ টাকা দেওয়া হচ্ছে। সেখানেই এটি যোগ হবে। এই টাকায় সাড় চারশ’ পরিবারকে সহযোগিতা করা হবে বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে ব্র্যাক। তারা আশা করছে, এতে পরিবারগুলো ১৫ দিনের খাবার কিনতে পারবে। 
নিলাম নিয়ে তাহসান খান বলেন, ‘অ্যালবামটির মূল মাস্টার ডেট কপি এটি। এই জিনিসটি একটিই। সঙ্গে ছিল ১৬ বছর ধরে যত্নে রাখা হয়েছিল ‘ঈর্ষা’ গানটির হাতে লেখা লিরিক পৃষ্ঠা। নিঃসন্দেহে এটি অনেক আবেগের বিষয় আমার জন্য। মানুষের পাশে দাঁড়াতেই এগুলো উৎসর্গ করলাম।’

তাহসান আরও জানান, নিলাম জয়ীকে বাসায় পিয়ানো বাজিয়ে শোনাবেন তিনি।

‘অকশন ফর অ্যাকশন’-এর দেখভালের দায়িত্বে আছেন চিশতী ইকবাল, আরিফ আর হোসেন ও প্রীত রেজা। এর আগে তাদের আয়োজনের প্রথম পর্বে গত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা নিজের প্রিয় ব্যাটটি ২০ লাখ টাকায় নিলামে বিক্রি করেছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান।

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প