করোনায় মৃত চিকিৎসককে নিয়ে চিরকুটের গান (ভিডিও)

বিনোদন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২০, ২১:০৭আপডেট : ২৮ এপ্রিল ২০২০, ২১:২৫

করোনা সচেতনতায় গত ৭ মার্চ জয় বাংলা কনসার্টে এভাবেই হাজির হয়েছিলেন চিরকুটের সদস্যরা করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল মারা যান সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দীন।

কোভিড-১৯ সংক্রমণের মধ্যে সামনে থেকে কাজ করে যাওয়া এ চিকিৎসককে নিয়ে শ্রদ্ধাভরে গান বেঁধেছে ব্যান্ড চিরকুট। গতকাল (২৭ এপ্রিল) রাতে দলটির ফেসবুক পেজে এটি অবমুক্ত করা হয়।

গানের প্রথম দুই লাইন এমন- ‘জিতেছে জীবন হেরেছে মৃত্যু, কী করে শোধিব ঋণ/ মঈনুদ্দীন’।
এর কথা ও সুর করেছেন ব্যান্ডের গায়িকা শারমীন সুলতানা সুমি। তিনি বলেন, ‘গানটি গত সপ্তাহে আমরা রেকর্ড করি। বিশ্বের এই ক্রান্তিলগ্নে সামনে থেকে লড়াই করা চিকিৎসককে শ্রদ্ধা জানাতেই এটি তৈরি। আমরা আসলে সবডাক্তার নার্সসহ সকল ফ্রন্ট লাইনারদের উৎসর্গ করেছি গানটি।’

চিরকুট ব্যান্ডের সদস্যরা গানের পোস্টে লিখেছেন, মানুষের সেবায় জীবন বিলিয়ে দেওয়াই ডাক্তারদের ধর্ম। তাই এই দুর্বিষহ সময়ে তাদের অবদানের কথা স্মরণ করেই সারাদেশে মানুষের সেবায় দিনরাত খেটে চলা সকল স্বাস্থ্যকর্মী, নার্স, ডাক্তার, সাংবাদিক, আইন শৃঙ্খলাবাহিনী, স্বেচ্ছাসেবী সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী সকল প্রতিষ্ঠান কর্মীদের প্রতি গভীর জানাই।

সুমি জানালেন, এটি আপাতত ফেসবুকে প্রকাশিত হলেও নতুনভাবে গানটি ইউটিউবে আসবে।

ভিডিও:

/এম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
দুই বাংলার সিনেমায় সহযোগিতা বাড়ছে, বদলাচ্ছে নির্ভরতার সমীকরণ
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
খুরশীদ আলমের জীবন ও সংগীত নিয়ে প্রামাণ্যচিত্র ‘হৃদয়ে কী সুর বাজে’
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের নিন্দা, দ্রুত পুনঃস্থাপনের আহ্বান উদীচীর
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
ঢাকার মঞ্চ মাতাতে মুখিয়ে আতিফ আসলাম, শুরু টিকিট বিক্রি
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা
দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন যেসব বলিউড তারকা