ঋষি কাপুর-ইরফান খানের ছবিটি এখন ভাইরাল

বিনোদন ডেস্ক
৩০ এপ্রিল ২০২০, ১৪:৪৩আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৬:৩৯

ভাইরাল হওয়া ছবিটি গাড়ি চলছে। পাশাপাশি বসে আছেন ঋষি কাপুর ও ইরফান খান। সানগ্লাস পরা ঋষির মুখ ভার। জানালায় বাইরে তাকানো ইরফানের মুখে স্বভাবসুলভ হাসি।

‘ডি-ডে’ ছবির একটি দৃশ্য এটি। একফ্রেমে থাকা দুই অভিনেতা এখন অতীত। ২৪ ঘণ্টার ব্যবধানে ইরফানের পর চিরঘুমে চলে গেলেন ঋষি কাপুর। দুই দিনে সর্বকালের সেরা অভিনেতাদের মধ্যে দুই জনকে হারালো ভারতীয় সিনেমা।
২০১৩ সালে নিখিল আদভানির ‘ডি-ডে’ ছবিতে অপরাধ জগতের ডন ইকবাল শেঠ ওরফে গোল্ডম্যান চরিত্রে ছিলেন ঋষি কাপুর। ইকবাল অনেকটা দাউদ ইব্রাহিমের মতো। আর ইরফানকে দেখা গেছে গোয়েন্দা সংস্থার চোরাগোপ্তা প্রতিনিধি ওয়ালি খানের ভূমিকায়।
পরিচালক নিখিল জানান, ছবিটিতে ইরফানের অভিনয় দেখে তাকে জড়িয়ে ধরেছিলেন ঋষি। ফিল্মফেয়ার ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ইরফান জানান, তার এক কাজিন ঋষির ভীষণ ভক্ত। কে ভেবেছিল, দুই দিনে দুই কিংবদন্তির জীবনপ্রদীপ নিভে যাবে।
ঋষি ও ইরফানের স্থিরচিত্রটি অন্তর্জালে ভাইরাল। তারকা ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিচ্ছেন এটি।
বিরল ক্যানসারে ভুগে ও কোলন সংক্রমণে গতকাল ২৯ এপ্রিল মারা যান ইরফান খান। তার বয়স হয়েছিল ৫৩ বছর। বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর আজ ৩০ এপ্রিল লিউকেমিয়ার সঙ্গে দীর্ঘদিনের লড়াইয়ে হেরে চিরবিদায় নিয়েছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
বলিউডের জন্য দুঃস্বপ্নের মতো ব্যাপার! অভিনেতা অক্ষয় কুমার টুইটারে লিখেছেন, ‘আমরা একটি দুঃস্বপ্নের মাঝে বসবাস করছি।’ ভক্তদের মন্তব্য, ২০২০ সবচেয়ে বাজে বছর।

/জেএইচ/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প