ঈদের নাটকে হাজির হচ্ছেন মোশাররফ-তিশা

বিনোদন রিপোর্ট
০৪ মে ২০২০, ১৫:২১আপডেট : ০৫ মে ২০২০, ১৫:২২

‘ঈদ মোবারক’ নাটকের দৃশ্যে মোশাররফ ও  তিশা

দুই মাস ধরে করোনায় আক্রান্ত দেশ। নেই লাইট, ক্যামেরা আর অ্যাকশন শব্দগুলো! তাই টিভিতে ঈদ আয়োজন নিয়ে শঙ্কাটা থেকেই গেছে।
তবে এরমধ্যেই পরিচালক ইমরাউল রাফাত জানালেন, রোজার ঈদের জন্য তিনি প্রস্তুত। তার রচনা ও পরিচালনায় আসছে নাট্ক ‘ঈদ মোবারক’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশা।

জানা যায়, মজার কিছু ঘটনা নিয়ে নাটকটি নির্মিত। 

রাফাত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নাটকের গল্পটি ডাকাতিকে কেন্দ্র করে। ঈদের দিন কিন্তু ফাঁকা বাসায় এমন ঘটনা ঘটে। সেটাই করতে আসবে এক ডাকাত। এটি নিয়েই গল্প।’

তিনি আরও বলেন, ‘‘করোনায় শুটিং বন্ধ হওয়ার আগে একসঙ্গে কয়েকটি নাটকের কাজ করেছিলাম। তার মধ্যে একটি হলো ‘ঈদ মোবারক’।’’

পরিচালক জানান, ‘ঈদ মোবারক’ নাটকটি আরটিভির ঈদ আয়োজনের জন্য নির্মাণ করা হয়েছে। প্রচারের দিনক্ষণ আরও পরে জানা যাবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প