বৈশাখীর নাটক ঈদে

বিনোদন রিপোর্ট
০৫ মে ২০২০, ১৬:০০আপডেট : ০৫ মে ২০২০, ১৭:১০

‘টয় বয়’ এর পোস্টার কিছু মানুষ আছেন যারা অন্যকে ঘোরাতে পছন্দ করেন। এটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে। তারা চায় অন্যরা তাদের পেছনে ঘুরুক।
এমন একটি চরিত্র নিয়ে এর গল্প- নাটকের বিষয়বস্তু  এভাবেই বললেন নির্মাতা ইমরাউল রাফাত।
আর এই ভূমিকায় দেখা যাবে অভিনয়শিল্পী তাসনিয়া ফারিনকে। এখানে টয় বয় হিসেবে থাকছেন অভিনেতা মিশু সাব্বির।
নতুন এ নাটকের নামও ‘টয় বয়’। এখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তারা দুজন। নাটকটি গত বৈশাখী উৎসবের জন্য নির্মিত হলেও করোনা পরিস্থিতির কারণে তা প্রচার হয়নি। মজার এ নির্মাণটি এবার আসছে রোজার ঈদে।
নির্মাতা রাফাত বলেন, ‘‘রোমান্টিক সম্পর্কের এ নাটকে তাসনিয়া ফারিন নানাভাবে ঘোরান মিশু সাব্বিরকে। তাতে খুনসুটি ও বিড়ম্বনাও থাকে। করোনায় দেশ আক্রান্ত হওয়ার আগে  নাটকটি  নির্মিত। মূলত বেশ কয়েকটি নাটক বৈশাখীর জন্য তৈরি করেছিলাম। করোনা পরিস্থিতির কারণে তা প্রচার হয়নি। এখন সেগুলো থেকে ঈদের জন্য নির্বাচন করা হচ্ছে। ‘টয় বয়’ নাটকটিও তেমন।’’
তিনি আরও জানান, নতুন এ নাটকটির কাজ অনেক আগেই শেষ হয়েছে। আসছে ঈদ আয়োজনে একটি বেসরকারি টিভিতে এটি প্রচার হবে।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প