মায়ের প্রশ্ন: আমার কোয়ারেন্টিন কবে শেষ হইবো (ভিডিও)

বিনোদন রিপোর্ট
১০ মে ২০২০, ১৬:৫৩আপডেট : ১০ মে ২০২০, ২১:৩৩

মায়ের চরিত্রে জেবুন্নেসা টুনটুনি এক মা একলা ঘরে বসে নিজেকে নিজেই প্রশ্ন করছেন, ‘ভাইরাস চলে গেলে সবারই তো কোয়ারেন্টিন শেষ। কিন্তু আমার কোয়ারেন্টিন কবে শেষ হইবো?’

মূলত এমনই এক উত্তরহীন প্রশ্ন, একজন মায়ের একলা জীবন আর সামগ্রিক বাস্তবতার চিত্র উঠে এসেছে বিশেষ চলচ্চিত্র ‘ইনভিজিবল কোয়ারেন্টিন’-এর মধ্য দিয়ে। যা বিশ্ব মা দিবস উপলক্ষে অন্তর্জালে উন্মুক্ত হলো।

নির্মাতা শাহাদাত রাসএল ছোট দৈর্ঘ্যের এই কাজটিকে কোয়ারেন্টিন ফিল্ম বলেও অভিহিত করতে চান।

নির্মাতা বললেন, ‘মায়েদের একাকিত্ব ও বর্তমান করোনাকালীন পরিস্থিতিকে এক সুতোয় গেঁথে একটি ভিন্ন গল্প বলতে চেয়েছি আমরা। আশা করছি মন্দ লাগবে না।’
বোহেমিয়ান ব্রাদার স্টুডিও নামের ইউটিউব চ্যানেলে এটি সবার জন্য উন্মুক্ত হলো রবিবার (১০ মে)।
নির্মাতা জানান, ৭ মিনিট ২০ সেকেন্ড দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি এক টেকে শুট করা হয়েছে। পাশাপাশি এটির সাউন্ড, এডিটসহ সব কাজই হয়েছে টিম মেম্বারদের মোবাইল কমিউনিকেশনের মাধ্যমে।
জেবুন্নেসা টুনটুনির একক অভিনয়ে ‘আনভিজিবল কোয়ারেন্টিন’ সিনেমাটি প্রযোজনার পাশাপাশি সংগীতায়োজন করেছেন নির্ঝর চৌধুরী।
পুরো ছবিটি দেখা যাবে এখানেই:

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প