করোনায় নতুন করে ‘আবার জমবে মেলা’

বিনোদন রিপোর্ট
১১ মে ২০২০, ১৮:০৬আপডেট : ১১ মে ২০২০, ২১:১১

ভিডিওর শিল্পীরা কিংবদন্তি সুরকার লোকমান হোসেন ফকিরের বিখ্যাত গান ‘আবার জমবে মেলা’ আসছে নতুন করে। করোনার এই প্রেক্ষাপটকে নিয়ে উৎসাহমূলক এ কাজটির নির্মাণ বলে জানিয়েছে ভারতীয় অনলাইন প্ল্যাটফর্ম জি-ফাইভ।

গানটিতে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের চার শিল্পী। তারা হলেন রাফা, নেমেসিসের জোহাদ, এলিটা করিম ও সভ্যতা। নতুন করে এর সংগীত করেছেন রাফা।
পাশাপাশি গানের ভিডিওতে দেখা যাবে অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, রাফিয়াথ রশিদ মিথিলা, জাকিয়া বারী মম, ইয়াশ রোহান ও নাফিজা তুষিকে।

জোহাদ বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘এটা অনেক জনপ্রিয় একটা গান। আর এর সঙ্গে করোনা পরবর্তী সময়ের বিষয়টি মেলে। গানটিতে মূলত আশাবাদ তুলে ধরা হয়েছে। ইতোমধ্যে এর রেকর্ডিং শেষ হয়েছে। শুনেছি, দু-একেই এটি অবমুক্ত হবে।’

এদিকে জানা যায়, ১৩ মে জি-ফাইভ এটি অনলাইনে প্রকাশিত করবে। গানটির ভিডিও ইতোমধ্যে প্রস্তুত হয়েছে।

এর জন্য বাসায় বসে সব শিল্পী কাজ করেছেন। হতাশা এড়িয়ে আগামী দিনের সোনার বাংলার গল্প তুলে ধরা হয়েছে এতে।
মুনিয়া মুনের কণ্ঠে আবার জমবে মেলা:

/এম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা
রিয়েলিটি শো থেকে নায়ক: রাঘবের প্রথম সিনেমা নিয়ে কী বলছেন দর্শকরা
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মাইগ্রেশন ফিল্ম ফেস্ট: জাতীয় সেরা ‘হাউ ডু ইউ ডু’, আন্তর্জাতিকে ‘দ্য কোল্ড’
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
মুম্বাইয়ে আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-আনুশকা
বিগ বাজেটের ‘রামায়ণের’ প্রথম ঝলক: কেমন দেখা গেলো রণবীর-যশদের
বিগ বাজেটের ‘রামায়ণের’ প্রথম ঝলক: কেমন দেখা গেলো রণবীর-যশদের
বিশ্বজুড়ে ‘দি ওডিসি’র ঝড়, তারকাদের কার পারিশ্রমিক কত
বিশ্বজুড়ে ‘দি ওডিসি’র ঝড়, তারকাদের কার পারিশ্রমিক কত