গল্পের পটভূমি পরিবর্তন, সালমান শাহর অসমাপ্ত কোন সিনেমায় আমিন খান

বিনোদন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২১ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৩

চিত্রনায়ক সালমান শাহ কয়েকটি সিনেমার কাজ অসমাপ্ত রেখেই মারা যান। সে সিনেমাগুলোতে রিযাজ, ওমর সানী ও অমিত হাসানকে দেখা যায়। তবে এ সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে শেষ করতে চেয়েছিলেন অভিনেতা আমিন খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

সালমান শাহর সব সিনেমাতে কাজ করার সুযোগ না পেলেও একটি সিনেমার গল্পের পটভূমি পরিবর্তনের পর সেটিতে কাজ করেন আমিন খান। ‘স্বপ্নের নায়ক’ শিরোনামের সেই সিনেমাটি দর্শকমহলেও দারুণ সাড়া পেলে।

আমিন খান বলেন, ‘সালমান শাহ যেদিন আমাদের ছেড়ে চলে গেলেন, সেদিন আমি এফডিসিতে ছিলাম। সকালবেলা প্রযোজক ও পরিচালকদের যে কান্না দেখেছি, মনে হচ্ছিল তাদের সবকিছু শেষ হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে তখন মনে হয়েছিল, সালমানকে রেখে যদি গল্পের মোড় ঘুরিয়ে কোনোভাবে কাজগুলো করা সম্ভব হয়, তবে আমি বিনামূল্যে তা করে দিতে প্রস্তুত। অন্তত এতে করে ক্ষতিগ্রস্ত মানুষগুলো ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবে।’

শেষ পর্যন্ত সালমান শাহর অসমাপ্ত সিনেমাগুলোর মধ্যে ‘স্বপ্নের নায়ক’-এ কাজ করার সুযোগ হয় আমিন খানের।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘‘স্বপ্নের নায়ক’ সিনেমা করার সুযোগ হয়েছিল। সুযোগ মানে সেখানে স্কোপ ছিল গল্পটা সুন্দর করে আবার টার্ন করানোর। এজন্য একটা ছবিই করা সম্ভব হয়েছিল। আরগুলো হয়তো গল্পের জন্য সম্ভব হয়নি।’

সালমান শাহর সঙ্গে সিনেমায় কাজের সুযোগ না হলেও ব্যক্তিগতভাবে তাদের ঘনিষ্ঠতা ছিল বলে জানান আমিন খান। অভিনেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘বন্ধু ভালো থাকুক, এটাই চাই সব সময়।’

/এনআই/
সম্পর্কিত
সালমান শাহ হত্যা: প্রতিবেদন জমার দিন পেছালো
সালমান শাহ হত্যা: প্রতিবেদন জমার দিন পেছালো
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহ হত্যা: রিমান্ডে ‘তথ্য গোপন’ ডনের, পাঠানো হলো কারাগারে
সালমান শাহ হত্যা: রিমান্ডে ‘তথ্য গোপন’ ডনের, পাঠানো হলো কারাগারে
সালমান শাহের জন্য ৩০ বছর ধরে রাজপথে আছি আমরা
সালমান শাহের জন্য ৩০ বছর ধরে রাজপথে আছি আমরা
বিনোদন বিভাগের সর্বশেষ
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
বিয়ের আগে দুইবার মা হওয়ার চেষ্টা, আবারও অভিনেত্রীর বেফাঁস মন্তব্য
বিয়ের আগে দুইবার মা হওয়ার চেষ্টা, আবারও অভিনেত্রীর বেফাঁস মন্তব্য
‘নিজের জীবন নিয়ে ভাবুন’: ট্রলকারীদের কড়া বার্তা অভিনেত্রীর
‘নিজের জীবন নিয়ে ভাবুন’: ট্রলকারীদের কড়া বার্তা অভিনেত্রীর
ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোন শ্বেতার নতুন দাবি
ছয় বছর পর সুশান্তের ময়নাতদন্ত নিয়ে বোন শ্বেতার নতুন দাবি
বেস্ট ড্যান্সার চ্যাম্পিয়ন রিতেশ পাল, কত টাকা পেলেন তিনি
বেস্ট ড্যান্সার চ্যাম্পিয়ন রিতেশ পাল, কত টাকা পেলেন তিনি