আবারও সংসার ভাঙলো অপূর্বর

বিনোদন রিপোর্ট
১৭ মে ২০২০, ১৮:৫৫আপডেট : ১৭ মে ২০২০, ২২:১৯

অপূর্ব ও অদিতি সংসার জীবনের ইতি টেনেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। চলতি বছরের শুরুর দিকে নাজিয়া হাসান অদিতির সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয়েছে।

আজ (১৭ মে) বিকালে অদিতি ফেসবুকে স্ট্যাটাস দেন, ‌‘আমাকে ভাবি বলা সবাই বন্ধ করুন।’ এবং রিলেশনশিপ স্ট্যাটাসে যোগ করেন, ‘ডিভোর্সড’।

বিষয়টি নিয়ে জানতে চাইলে অদিতি বিচ্ছেদের কথা স্বীকার করেছেন।  তবে এর বাইরে বেশি কিছু জানাতে চাননি। অদিতি বলেন, ‘বনিবনা না হওয়ায় বিয়ের ৯ বছরের মাথায় আমাদের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটেছে। এর বাইরে কিছু বলবো না। এটা ব্যক্তিগত বিষয়। তাই এতটুকুই যথেষ্ট।’

অপূর্ব-অদিতির দাম্পত্য জীবনে আয়াশ নামে এক পুত্র সন্তান রয়েছে। তার বিষয়েও কোনও কথা জানাতে চাননি তিনি।

এদিকে, বিচ্ছেদের বিষয়ে জানতে অপূর্বর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

অপূর্ব ২০১০ সালের ১৮ আগস্ট ভালোবেসে বিয়ে করেন মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। মাত্র এক মাসের মধ্যে সে সম্পর্কে ফাটল ধরে।
এরপর ২০১১ সালের ১৪ জুলাই নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব।

/এম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প