মাবরুর রশীদ বান্নাহর ‘প্রপোজ’ ও ‘আই লাভ ইউ’

বিনোদন রিপোর্ট
১৯ মে ২০২০, ১২:৩১আপডেট : ১৯ মে ২০২০, ১৪:১৮

‘আই লাভ ইউ’ ও ‘প্রপোজ’ নাটকের পোস্টার প্রেমের পূর্বশর্ত হলো প্রপোজ। প্রিয় মানুষকে প্রপোজ করতে গিয়ে বাধে নানান জটিলতা। কী সেই জটিলতা, কেন এই জটিলতা? প্রপোজের এরকম অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে ঈদের বিশেষ নাটক ‘প্রপোজ’-এ।

অন্যদিকে যে মানুষকে ভালোবাসা যায়, তাকে যেকোনও পরিস্থিতিতেই ভালোবাসা যায়। প্রিয় মানুষকে সব পরিস্থিতিতেই ভালোবাসতে হয়, সে স্বাভাবিক কিংবা অস্বাভাবিক। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে আরেকটি বিশেষ নাটক ‘আই লাভ ইউ’।
মাবরুর রশীদ বান্নাহর গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত হয়েছে নাটক দুটি। ‘প্রপোজ’ নাটকে অভিনয় করেছেন প্রত্যয় হিরণ ও মাহিমা এবং ‘আই লাভ ইউ’ নাটকে অভিনয় করেছেন তাহসান খান ও সায়লা সাবি।
নির্মাতা বান্নাহ জানান, ঈদে নাটক দুটি দেখা যাবে লুমিনো পিকচার্সের ইউটিউব চ্যানেলে।
তিনি জানালেন, ‘করোনার কারণে ঈদের আয়োজনে সেভাবে অংশ নেওয়া যাচ্ছে না। আমাদের এই নাটক দুটি বছরের শুরুতে শুটিং করা হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে।’

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান