ইকরি-হালুমরাও শুটিংয়ে অংশ নিয়েছে নিজ নিজ বাসা থেকে!

বিনোদন রিপোর্ট
১৯ মে ২০২০, ১২:৫৯আপডেট : ১৯ মে ২০২০, ১৪:২৯

ইকরি ও হালুম আসছে ঈদে প্রচার হবে সিসিমপুরের ৩ পর্বের বিশেষ অনুষ্ঠান। এই আয়োজনে নাম রাখা হলো, ‘ঘরে ঘরে ঈদ, ঘরে থেকে ঈদ’।

নির্মাণ সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পর্বগুলোর শুটিংয়ে সিসিমপুরের ইকরি-হালুমসহ জনপ্রিয় চরিত্রগুলো তাদের নিজ নিজ বাসা থেকেই অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নিয়েছে! কারণ, চলছে এখন করোনাকাল।

বাংলাদেশ টেলিভিশনের ঈদ অনুষ্ঠানমালায় ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন ও তৃতীয় দিন বিকাল ৫টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ এই সিসিমপুর।

২০১৫ সাল থেকে প্রতি ঈদে শিশুদের জন্য বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে সিসিমপুর।
বিশেষ এই অনুষ্ঠানের কনটেন্ট সম্পর্কে সিসিমপুরের নির্বাহী পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ‘সারা বিশ্ব এখন বিশেষ সময় পার করছে। এই পরিস্থিতিতে শিশুদের শিক্ষা ও নিরাপত্তায় আমাদের বিশেষ নজর দিতে হবে। ঈদের বিশেষ এই অনুষ্ঠানটিও সেভাবে সাজানো হয়েছে।’
এই আয়োজনে শিশুদের প্রিয় চরিত্রগুলো বিনোদনের মধ্য দিয়ে শিশুদের জানাবে কীভাবে ঘরে থেকেই ঈদের আনন্দ উপভোগ করা যায়। আরও শেখানো হবে পুষ্টিকর খাবার, প্রচুর পানীয় আর স্বাস্থ্যকর অভ্যাস পালনের মাধ্যমে কীভাবে সুস্থ থাকা যায়। আর এসবের মাধ্যমে সময়ের সবচেয়ে আলোচিত করোনাভাইরাস থেকে সচেতন থাকার বিষয়টিও উঠে আসবে অনুষ্ঠানজুড়ে।
বিশেষ এই অনুষ্ঠানটি দেখা যাবে সিসিমপুরের অফিসিয়াল ফেসবুক পেইজেও।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন