২১ তারকাকে নিয়ে লাইভ আয়োজন

বিনোদন রিপোর্ট
২৪ মে ২০২০, ১৯:০৮আপডেট : ২৪ মে ২০২০, ২১:২৬

২১ তারকাকে নিয়ে লাইভ আয়োজন ঈদ উপলক্ষে জনপ্রিয় ২১ জন তারকাকে নিয়ে সরাসরি আড্ডার আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজিস। টেলিকম অপারেটর রবি ও বাংলালিংক-এর সহযোগিতায় ৭ দিনের এ আয়োজনে দর্শকদের সঙ্গে আড্ডা দেবেন তারকা শিল্পীরা।

এ আয়োজনের স্টার জোন সার্ভিসে আজ (২৪ মে) চাঁদরাতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলালিংকে সংযুক্ত থাকবেন কণ্ঠশিল্পী কর্ণিয়া। রাত ১০ টায় রবি গ্রাহকদের সঙ্গে থাকছেন ঐশী।
ঈদের দিন (২৫ মে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলালিংকে থাকছেন ‘আয়নাবাজি’খ্যাত নাবিলা ও রাত ১০ টায় রবিতে আড্ডা দেবেন জাকিয়া বারী মম।
ঈদের দ্বিতীয় দিন (২৬ মে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলালিংক দর্শকদের সঙ্গে আড্ডা দেবেন বিদ্যা সিনহা মিম আর রাত ১০টায় রবিতে থাকবেন অপু বিশ্বাস।
ঈদের পঞ্চম দিন বাংলালিংক স্টার জোন সার্ভিসে থাকছেন চিত্রনায়িকা দিঘি। ৬ষ্ঠ দিন রবিতে দর্শকদের সঙ্গে কানেক্ট থাকবেন অভিনেতা সজল।
স্টার জোন সার্ভিসে পছন্দের তারকাদের সঙ্গে আড্ডা দেবার জন্য রবি, এয়ারটেল ও বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে ২২২৮৮ নম্বরে।
এছাড়াও লাইভ রেডিও প্রোগ্রামে প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে থাকবেন একজন করে তারকা। আজ (২৪ মে) চাঁদরাতে থাকবেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। এরপর একই আয়োজনে ঈদের দিন থাকবেন আঁচল, দ্বিতীয় দিন ইমন, তৃতীয় দিন তমা মির্জা, চতুর্থ দিন নিরব, পঞ্চম দিন তানহা তাসনিয়া এবং ৬ষ্ঠ দিন থাকবেন বিপাশা কবির।
আর এই লাইভ রেডিও প্রোগ্রামে পছন্দের তারকার সঙ্গে আড্ডা দিতে রবি, এয়ারটেল ও বাংলালিংক গ্রাহকদের ডায়াল করতে হবে ২৮৭৭৭ নম্বরে।

/এমএম/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান