X
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দূরবীনের যুগপূর্তি কনসার্ট

বিনোদন প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০১৫, ০১:২৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১৭:৩০
image
দূরবীনের যুগপূর্তি কনসার্ট

এ বছর এক যুগ পার হলো ব্যান্ড দূরবীনের বয়স। চট্টগ্রামে জন্ম নেওয়া এই ব্যান্ডের প্রথম নাম ছিল ‘লহিত্য সাংস্কৃতিক গোষ্ঠী’। ২০০৪ সালে ঢাকায় এসে বদলে গেল ‘দূরবীন’। শুরু থেকে এই ব্যান্ডের অনেক সদস্য পরিবর্তন হলেও এর প্রধান সৈয়দ শহীদ দলটির হাল ধরে আছেন এখনও।

এদিকে যুগপূর্তি উদযাপনের লক্ষে আজ শুক্রবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনুষ্ঠিত হচ্ছে একটি কনসার্ট। তিন ঘণ্টার এই কনসার্ট শুরু হবে বেলা তিনটায়। এতে দূরবীন ছাড়াও পাফর্ম করবে ব্যান্ড শিরোনামহীন, ফ্রেড এবং কন্সট্যান্ট।

দূরবীন প্রধান শহীদ বলেন, ‘দূরবীন সদস্যদের কাছে রবীন্দ্রসরোবর অনেক আবেগের একটি যায়গা। তাই শুক্রবার পুরো বিকেল আমরা মাতবো আনন্দ গানে। আমাদের পুরনো সদস্যদেরও এই কনসার্টে আমন্ত্রণ জানিয়েছি। আশা করছি সবাই মিলে দারুণ কিছু হবে।’

এ পর্যন্ত দূরবীন ব্যান্ডের চারটি অ্যালবাম প্রকাশ পেয়েছে। সেগুলো হলো-‘দূরবীন’ (২০০৬), ‘দূরবীন ২.০১’ (২০০৮), ‘দূরবীন ২.০৩’ (২০১০) ও ‘দূরবীন ২.০৪’ (২০১৪) সহ ৮টি মিশ্র অ্যালবাম।

দূরবীনের বর্তমান সদস্যরা হলেন শহীদ, আইয়ুব, ফাহাদ, শিশির, শাওন এবং রাফি।

দূরবীনের যুগপূর্তি কনসার্ট

/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প