X
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাবা হলেন সন্ধি, ফুপু স্বাগতা-সভ্যতা

বিনোদন প্রতিবেদক
১৮ ডিসেম্বর ২০১৫, ১৬:৩৮আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৫, ১৭:৪২
image
বাবা হলেন সন্ধি, ফুপু স্বাগতা-সভ্যতা

সানু পরিবারে রোশনী হয়ে এসেছে সংস্কৃতি।কন্যাসন্তানের বাবা হয়েছেন সংগীতশিল্পী সন্ধি। বৃহস্পতিবার বিকালে ৫টা ৩৭ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে এ নবজাতকের মুখ দেখেন সন্ধি-ঊর্মি। এর ফলে অভিনেত্রী স্বাগতা ও সংগীতশিল্পী সভ্যতা হলেন ফুপু। সন্ধি জানালেন, মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। শিগগির নতুন অতিথিকে নিয়ে বাসায় ফিরবেন তারা।

বাবা হওয়ার এ আনন্দঘন মুহূর্ত সন্ধি তুলে ধরলেন এভাবে, ‘এটা আসলে বলে বোঝানোর মতো অনুভূতি নয়। আমার বাবা (সংগীত শিক্ষক ও শিল্পী খোদাবক্স সানু) বেঁচে থাকলে দেখতে পেতেন নতুন সানু এসেছে। সন্তানের পুরো নাম রেখেছি সংস্কৃতি সানু। আমাদের পরিবার ও নতুন অতিথির জন্য সবার কাছে দোয়া চাই।'

সভ্যতা, সন্ধি ও তাদের মায়ের কোলে সংস্কৃতি

সন্ধি ও ঊর্মি ভালোবেসে চলতি বছরের ২ এপ্রিল বিয়ে করেন। তাদের সম্পর্কের ১০ বছর পূর্তিতে বিয়ের মাধ্যমে জীবনের নতুন অধ্যায় শুরু করেন তারা।

ঊর্মি ও সন্ধি

/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প